

নিজস্ব প্রতিবেদক : সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার দামোধরতপী পয়েন্টে হযরত আয়েশা (রা.) জামে মসজিদের পূর্ণ নির্মাণ কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ মে) বাদ আসর আনুষ্ঠানিকভাবে মসজিদের পূর্ণ নির্মাণ কাজের উদ্বোধন করেন সৎপুর কামিল মাদ্রাসার প্রিন্সিপাল ও মসজিদ কমিটির সভাপতি মাওলানা সালেহ আহমদ বেতকোণী।
এসময় উপস্থিত ছিলেন ভূমিদাতা হাজী বশির মিয়া, দামোধরতপী মাহমদপুর কেন্দ্রীয় জামে মসজিদের মোতাওয়াল্লী আরজক আলী, সুনামগঞ্জ জেলা কৃষকদলের আহ্বায়ক কমিটির সদস্য ফারুক মিয়া, আবুল কামাল, ক্বারী হাফিজুর রহমান, ফখর উদ্দিন, মসজিদের কোষাধ্যক্ষ সাংবাদিক শহীদুল ইসলাম রেদুয়ান, এবাদুর রহমান, ছাদেক আহমদ, লেবু মিয়া, আক্তার হোসেন, তাজউদ্দিন, মাছুম আহমদ, রিমন আহমদ, ফাহিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মসজিদের পূর্ণ নির্মাণ কাজে অর্থায়নে সহযোগিতা করেছেন ইংল্যান্ড প্রবাসী তৌহিদ আলী, এবাদুর রহমান, তোয়াছির আলী বাবুল, নান্টু মিয়া, তোফাজ্জল আহমদ এবং ফ্রান্স প্রবাসী ছাদেক আহমদসহ প্রবাসী ও স্থানীয় দানশীল ব্যক্তিরা।
পরিশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা সালেহ আহমদ বেতকোণী।


সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর: আবু তাহের
বিজ্ঞাপন: 01647-834303 বার্তা বাণিজ্যিক কার্যলয়:- জয়নগর বাজার,সুনামগঞ্জ,সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com

