রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন

হোসেনপুরে জামায়াতের মেয়র প্রার্থী নূরুল হক

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: আসন্ন হোসেনপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একক প্রার্থী হিসেবে অধ্যাপক নূরুল হকের নাম ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) বিকেলে ‘জুলাই বিপ্লব দিবস’ উপলক্ষে হোসেনপুর পৌর জামায়াত আয়োজিত এক আলোচনা সভায় আনুষ্ঠানিকভাবে তার প্রার্থিতা ঘোষণা করা হয়।

পৌর জামায়াতের সভাপতি মাওলানা আজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন অধ্যাপক নূরুল হক। তিনি জুলাই বিপ্লবের চেতনা বাস্তবায়ন এবং হোসেনপুর পৌরসভাকে দুর্নীতিমুক্ত, সুশাসনভিত্তিক ও জনবান্ধব পৌরসভা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় আরও বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমীর মো. আমিনুল হক, অধ্যাপক জৈন উদ্দিন, অধ্যাপক মুহিবুল্লাহ, উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আজহারুল ইসলাম, উপজেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি ওমর ফারুক, উপজেলা যুব জামায়াতের সভাপতি প্রভাষক ফারহান হোসেন এবং ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির হোসেনপুর শাখার ব্যবস্থাপক রহমত আলী।

বক্তারা বলেন, জনগণের প্রত্যাশা পূরণে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনকল্যাণমূলক কার্যক্রমকে অগ্রাধিকার দিয়ে একটি আধুনিক ও সেবামুখী পৌরসভা গড়ে তুলতে তারা কাজ করবেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281