1. admin@haworbarta.com : admin :
৩০ বছর যাবৎ খেজুরের রস সংগ্রহ করছেন- মিজানুর রহমান - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

৩০ বছর যাবৎ খেজুরের রস সংগ্রহ করছেন- মিজানুর রহমান

আব্দুল্লাহ আল-মামুন
  • প্রকাশ শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২
  • ১১৪ বার পড়া হয়েছে

যশোর জেলা প্রতিনিধি

যাদের জন্য বিখ্যাত যশোর যশ, খেজুরের রস, তাদের মধ্যে একজন মোঃ মিজানুর রহমান, খেজুর গাছ কেটে রস সংগ্রহ করে ত্রিশ বছর পার করেছেন মিজানুর রহমান।

খেজুর গাছ এবং পাশাপাশি মাঠে কিছু চাষাবাদের মাধ্যমে চলে তার সংসার।তিনি এখন মিজানুর গাছি নামেই এলাকায় পরিচিত।

মনিরামপুর উপজেলার পৌর এলাকার বিজয়রামপুর মহল্দার পাড়ায় মিজানুর রহমানের বাড়ি ছোট থেকে চাষাবাদের পাশাপাশি এই কাজটি বেছে নেন।

মিজানুর রহমান বলেন কার্তিকের শেষের দিকে খেজুর গাছ তোলা প্রস্তুতি শুরু করতে হয়। পরে খেজুর গাছে খিল বা নল দিতে হয় এরপর রস সংগ্রহ শুরু করতে হয়।

শীত বেশি থাকলে দুপুরে গাছ কাটতে হয় এবং শীত কম হলে বিকালে বা সন্ধ্যায় এবং রস সংগ্রহ করতে হয় ফজরের নামাজের পর খুব ভোরে সূর্য উঠার সঙ্গে সঙ্গে।

মিজানুর রহমান বলেন ত্রিশ বছর ধরে খেজুর গাছ কেটে আসছি ,এখন আগের মত বেশি গাছ কাটতে পারিনা এবং পরিবার থেকে বেশি কাজ করতে দেয় না , সামনে দু একবছর করে এ পেশা ছেড়ে দিব ভাবছি।

খেজুর গাছ কাটার জন্য মিজানুর রহমানের কাছে ভালো মজবুত দড়ির তৈরি দড়া এবং ইস্পাতের দা বাঁশের কুঞ্চির তৈরি ঠুঙ্গা আছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca