1. admin@haworbarta.com : admin :
৫ম ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

৫ম ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২
  • ১৯৩ বার পড়া হয়েছে

শান্তিগঞ্জ উপজেলা প্রতিনিধি

সুরমা যুব উন্নয়ন সংস্থা কর্তৃক আয়োজিত পঞ্চম ঘরুয়া ক্রিকেট টুনামেন্টের ফাইনাল ম্যাচে দুটি দল হলো নোমান ফাহিম স্পোর্টিং ক্লাব বনাম অগ্রগামী স্পোর্টিং ক্লাব উত্তরকান্দা। বিশাল আয়োজন এবং দর্শকের উল্লাসে মেতে ওঠে সারা মাঠ। অত্যন্ত সুন্দর এবং সুশৃঙ্খল পরিবেশে সম্পূর্ণ হয় খেলা।

ক্রিকেট হলো এশিয়া মহাদেশের সবচেয়ে জনপ্রিয় একটি খেলা । অনেকের তো এই খেলা টা নেশার মত । মানে ক্রিকেট খেলা না দেখতে পারলে মনই ভালো হয় না আমাদের দেশে এই খেলাটি খুবই জনপ্রিয়। অতঃপর আজকের খেলাটি দর্শকের মন জয় করে নিল।

পঞ্চম করে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে উপস্থিত ছিলেন মাননীয় পরিকল্পনামন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব জনাব হাসনাত হোসেন, শান্তিগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান জনাব নূর হোসেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জসিম উদ্দিন শরিফী, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি জনাব হাজী তহুর আলী,জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শিমুলবাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ সকল ক্রিড়া প্রেমিক দর্শকবৃন্দ।

বিশাল এ আয়োজনের নেতৃত্বে ছিল সুরমা যুব উন্নয়ন সংস্থার সভাপতি মনোয়ার হোসেন, সহ সভাপতি নজরুল ইসলাম, অর্থ সম্পাদক রুবেল হোসাইন,সহ সুরমা যুব উন্নয়ন সংস্থার সকল সদস্যবৃন্দ।

খেলার স্পন্সর, এবং পুরস্কার দিয়ে যারা সাথে ছিলেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সুরমা যুব উন্নয়ন সংস্থার সভাপতি মনোয়ার হোসেন, এবং, অর্থ সম্পাদক রুবেল হোসাইন।

মাত্র ৭ রানের ব্যবধানে অগ্রগামী স্পোর্টিং ক্লাব উত্তরকান্দাকে হারিয়ে জয় ছিনিয়ে নে নোমান ফাহিম স্পোটিং ক্লাব।নোমান ফাহিম স্পোর্টিং ক্লাবের ক্যাপ্টেন জানান হার,জিত বড় কথা নয় দর্শকদের আনন্দ দেয়া তাদের উদ্দেশ্যে ছিল।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca