1. admin@haworbarta.com : admin :
অগ্নিকন‍্যা মুসকান- আনোয়ার হোসেন  - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

অগ্নিকন‍্যা মুসকান- আনোয়ার হোসেন 

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৩৫ বার পড়া হয়েছে

কবিতা

ধার্মিক নয় ধর্মদ্রোহী 

উগ্রবাদী ওরা।

হিংসায় করে ঘৃণ্য উল্লাস

জ্বালায় বসুন্ধরা।

 

অগ্নিকন‍্যা মুসকানের কন্ঠে 

আল্লাহু আকবার!

ত‍েজোদীপ্ত ঈমানের বলে

বিপ্লবী হুংকার।

 

মুসকান তুমি প্রতিবাদের প্রতীক

বিশ্ব জুড়ে আজ।

তোমার মতো জাগলেই কায়েম 

হবে খোদার রাজ।

 

অন‍্যায় যেথা প্রতিবাদ সেথা

ভয়ের কারণ নাই।

হিংসা-বিদ্বেষের অবসান ঘটিয়ে 

বিশ্বে শান্তি চাই।

 

আমরা গাহিব সাম‍্য-সম্প্রীতির

শাশ্বত জয়গান।

বহুকাল ধরি ঘুমায়েছো পরি

জাগো হে মুসলমান।

 

অস্ত্রের বদলে ধ্বনিবো কন্ঠে 

আল্লাহু আকবার।

এক আল্লাহ ছাড়া কারো কাছে 

শির নহে নোয়াবার।

 

বারুদ-কামানে ফুল ছিটাবো

আমরা হাসি-হাসি।

অবাক হয়ে ইসলামে আবার 

ফিরিবে বিশ্ববাসী।

রচনা ও প্রকাশঃ ০৯/০২/২০২২ খ্রিষ্টাব্দ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca