1. admin@haworbarta.com : admin :
নাসিরনগরে অমর ২১ ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

নাসিরনগরে অমর ২১ ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৪৫ বার পড়া হয়েছে

সুজিত কুমার চক্রবর্তী

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় অমর একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২২ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

সোমবার ২১ ফেব্রুয়ারি সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া -১ ( সাংসদ) সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম। বিশেষ অতিথি ছিলেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহম্মদ, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, থানা অফিসার ইনচার্জ মোঃ হাবিবুল্লাহ সরকার, গুনিয়াউক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জিতু মিয়া। উপজেলা সহকারি কমিশনার ভূমি মোঃ মেহেদী হাসান খান শাওন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাংবাদিক সুজিত কুমার চক্রবর্তী, বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পুতুল রানী দাস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিশ্বজিৎ দাস প্রমূখ। সভায় উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সাংবাদিক, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিগণ। রাত ১২টা ১ মিনিটে উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ মিনারে ব্রাহ্মণবাড়িয়া -১ (সাংসদ) বি এম ফরহাদ হোসেন সংগ্রাম এম পি,উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ,স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ, ছাত্রলীগ, পুলিশ প্রশাসন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,সরকারি মহাবিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়,পল্লী বিদ্যুৎ সমিতি, শিক্ষক সমিতি, ফায়ার সার্ভিস, আনসার ও ভিডিপি, প্রশিকাসহ বিভিন্ন প্রতিষ্ঠান, রাজনৈতিক সংগঠন ও বিভিন্ন পেশাজীবী সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন। তাছাড়াও ভাষা শহিদদের আত্মার মাগফেরাত কামনায় মসজিদ, মন্দিরে দোয়া ও প্রার্থনা করা হয়।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca