শনিবার, ৩০ মে ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ

ঝালকাঠি’তে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিক পালন

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ শনিবার, ৩০ মে, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি : মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ঝালকাঠি জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ মে) সকালে ঝালকাঠি জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল— “স্বাধীনতা সংগ্রাম, বহুদলীয় গণতন্ত্র এবং স্বনির্ভর বাংলাদেশের রূপকার জিয়াউর রহমান”।

অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, কর্মী-সমর্থক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, মুক্তিযুদ্ধে তাঁর অবদান, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকা এবং স্বনির্ভর বাংলাদেশ গঠনে তাঁর বিভিন্ন উদ্যোগের কথা স্মরণ করেন।

বক্তারা বলেন, জিয়াউর রহমান দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রকে সুসংহত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর আদর্শ ও কর্মময় জীবন নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় দেশ, জাতি ও জনগণের শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করা হয়।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281