মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

শেখ হাসিনা অসহায় দরিদ্রের কথা সবর্দা চিন্তা করেন

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২
  • ৪৭০ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বদাই অসহায় মানুষের জন্য চিন্তা করেন- জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন। 

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বদাই অসহায় মানুষের জন্য চিন্তা করেন। কিভাবে অসহায় দরিদ্র মানুষের জন্য কিছু করা যায়। গৃহহীন ও ভূমিহীনদের কিভাবে পুনর্বাসন করা যায়, সেসব নিয়েই বিভিন্ন পরিকল্পনা করেন শেখ হাসিনা। সেই অনুযায়ী দেশের গৃহহীন ও ভূমিহীনদের জন্য গৃহ নির্মাণ করে উপহার দিয়েছেন।

শুক্রবার সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা ত্রাণ ও পুনর্বাসন শাখার উদ্যোগে ১০০ জন দৃষ্টি প্রতিবন্ধীদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ কালে তিনি এ কথা বলেন। খাদ্য সামগ্রীর মধ্যে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি লবন, ১ কেজি চিনি, ২ কেজি চিড়া, ১ লিটার তেল ও ১ প্যাকেট নুডুলস প্রত্যেকের হাতে তুলে দেওয়া হয়।

তিনি বলেন, অসহায় দরিদ্র জনগোষ্টির জন্য প্রধানমন্ত্রী তার ত্রাণ তহবিল থেকে বিভিন্ন সময় সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ সফিকুল ইসলাম, সাইফুল ইসলাম, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, সাংবাদিক শামস শামীমসহ অন্যান্য কর্মকর্তারা।

প্রসঙ্গত, সুনামগঞ্জ জেলা প্রশাসন প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ৫শ’ প্যাকেট খাদ্য সামগ্রী পেয়েছেন। আজ ১শ’ দৃষ্টি প্রতিবন্ধীদের দেওয়া হয়েছে। বাকিগুলো দিরাই উপজেলার অনাথ ও মুচি সম্প্রদায়ের মানুষকে দেওয়া হবে এবং অন্যান্য উপজেলায় বিতরণ করা হবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656