1. admin@haworbarta.com : admin :
ভয় না করে মাঠে খেলতে নামুন, নির্বাচন অবাদ ও সুষ্ঠু হবে- পরিকল্পনামন্ত্রী - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

ভয় না করে মাঠে খেলতে নামুন, নির্বাচন অবাদ ও সুষ্ঠু হবে- পরিকল্পনামন্ত্রী

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ শনিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ৯৮ বার পড়া হয়েছে
ছবি ফাইলঃ  পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি।

হাওড় বার্তা

বিশেষ প্রতিনিধিঃ- নির্বাচন কমিশন গঠন নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যে বিএনপিকে ইঙ্গিত করে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘খেলতে না নেমে রেফারি ভালো নয়, এমন অপপ্রচার চালানো ঠিক নয়। আসুন, ভয় না করে মাঠে খেলতে নামুন। নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে।’

আজ শনিবার বেলা ১১টার দিকে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এক অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

পরিকল্পনামন্ত্রী বলেন,‘বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির মহানায়ক শেখ হাসিনা।দেশের অগ্রগতির জন্য শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে।তিনি আগামীতে আবারও প্রধানমন্ত্রী হবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জনগণ চাইলে আমিও আপনাদের পাশে থাকব।’আওয়ামী লীগ সরকার দেশের প্রত্যন্ত অঞ্চলে নাগরিক সুবিধা নিশ্চিত করে মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি করেছে মন্তব্য করে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘সামনে আবার নির্বাচন আসছে। আপনাদের হাতে ক্ষমতা আছে। যাঁকে ইচ্ছা ভোট দেবেন।কোনো ভয়ডর নেই।যেকোনো প্রতীকে ভোট দিন। তবে ন্যায়বিচার করবেন। কারা আপনাদের জন্য মায়া দেখায়, সুখে–দুঃখে পাশে থাকে, আপনাদের সেবা করে, এগুলো মাথায় রাখবেন।

জগন্নাথপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে হওয়া এ অনুষ্ঠানে ৪৪ জন দরিদ্র মানুষের মধ্যে দুই বান্ডিল করে ঢেউটিন ও তিন হাজার টাকা করে প্রদান করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, সহকারী কমিশনার (ভূমি) অনুপম দাশ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান প্রমুখ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca