1. admin@haworbarta.com : admin :
বাউল সম্রাট শাহ আব্দুল করিমের জন্মদিন আজ! - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

বাউল সম্রাট শাহ আব্দুল করিমের জন্মদিন আজ!

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ১১৪ বার পড়া হয়েছে

হাওড় বার্তা

বিশেষ প্রতিনিধিঃ- বাউল সম্রাট শাহ আব্দুল করিমের জন্মদিন আজ মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারী)। ১৯১৬ সালের এইদিনে দিরাই উপজেলার ধল আশ্রম গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। তার পিতার নাম ইব্রাহীম আলী, মাতার নাম নাইওরজান বিবি।

দারিদ্র ও জীবন সংগ্রামের মাঝে বড় হওয়া বাউল শাহ আবদুল করিমের সঙ্গীত সাধনার শুরু ছেলেবেলা থেকেই। এর মাঝেই বাউলগানের দীক্ষা লাভ করেছেন সাধক রশীদ উদ্দীন, শাহ ইব্রাহীম মাস্তান বকসের কাছ থেকে। শরীয়তী, মারফতি, দেহতত্ত্ব, গণসংগীতসহ বাউলগান এবং গানের অন্যান্য শাখার চর্চাও করেছেন। উপহার দিয়েছেন অনেক মনে রাখার মতো গান।

আগে কী সুন্দর দিন কাটাইতাম, গাড়ি চলে না চলে না, চলে না-রে গাড়ি চলে না, গ্রামের নওজোয়ান হিন্দু-মুসলমান, মিলিয়া বাউলা গান, ঘাঁটু গান গাইতাম, কেন পিরিতি বাড়াইলারে বন্ধু ছেড়ে যাইবা যদি, কেমনে ভুলিবো আমি বাঁচি না তারে ছাড়া, আমি কূলহারা কলঙ্কিনী, আমি বাংলা মায়ের ছেলেসহ অসংখ্য জনপ্রিয় গানে আর সুরে আমাদের মাঝে অনন্তকাল থাকবেন এই বাউল সম্রাট।

বাউল শাহ আব্দুল করিম ২০০১ সালে একুশে পদক লাভ করেন। মেরিল-প্রথম আলো পুরস্কার আজীবন সম্মাননা ২০০৪, সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস আজীবন সম্মাননা ২০০৫, বাংলাদেশ জাতিসংঘ সমিতি সম্মাননা ২০০৬, বাংলাদেশ শিল্পকলা একাডেমী সম্মাননা ২০০৮ লাভ করেন। ২০০৯ সালের ১২ সেপ্টেম্বর শাহ আব্দুল করিম মৃত্যুবরণ করেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca