মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

ধর্মপাশা ও মধ্যনগরের বিভিন্ন হাওড় পরির্দশন করেন রতন এমপি

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ২২৩ বার পড়া হয়েছে

হাওড় বার্তা

বিশেষ প্রতিনিধিঃ- সুনামগঞ্জের ধর্মপাশা ও মধ্যনগর উপজেলার বিভিন্ন হাওরের ফসল রক্ষা বাঁধ পরিদর্শন করেন, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।

বৃহস্পতিবার দিনব্যাপী দু’উপজেলার হাওড় রক্ষা বাঁধ পরিদর্শন করেন। ধর্মপাশায় সাথারিয়া পাথারিয়া ৯৮ নং পিআইসি, চন্দ্র সোনা তাল, টংঙ্গীর বাঁধ ও মধ্যনগর উপজেলার সাল দিঘা হাওর,বুয়ালা হাওড়, ঘুরাডোবা হাওড়,সরেজমিনে পরিদর্শন করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. জহুরুল ইসলাম, ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসীর হাসান পলাশ, উপজেলা প্রকৌশলী এলজিইডি আরিফ উল্লাহ খান ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার, ধর্মপাশা পাউবোর এসএই মোঃ ইমরান হোসেন, জয়শ্রী ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, ইউপি আওয়ামী লীগ এর সহ সাধারণ সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক শাহ আব্দুল বারেক ছোটন, শ্রমিকলীগের সহ সভাপতি মো. নুরুজ্জামান, যুগ্ন সাধারণ সম্পাদক সাদেক হোসেন জিটু সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ উপস্থিত ছিলেন।

এমপি রতন বলেন, সঠিক সময়ে বাঁধের কাজ সম্পন্ন করতে হবে। যদি কেউ কোন প্রকার দুনীর্তি করে তাহলে তার বিরুদ্ধে ক্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656