1. admin@haworbarta.com : admin :
তোমায় মনে পড়ে- তাইজুল ইসলাম জুয়েল - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

তোমায় মনে পড়ে- তাইজুল ইসলাম জুয়েল

শহিদুল ইসলাম রেদুয়ান
  • প্রকাশ মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২
  • ১৫৮ বার পড়া হয়েছে

কবিতা

তোমায় মনে পড়ে

– তাইজুল ইসলাম জুয়েল

বাবা যখনই মনে পড়ে তোমারই কথা

হৃদয়ের কোণে অশ্রু ঝরে আর হবে না বুজি দেখা!

এ ধরণীর সবচেয়ে ছিলে বড় আপন

আমায় নিয়ে দেখেছো তুমি দিবারাত্রি কতই না স্বপন!

শৈশব কালের স্মৃতিগুলো কাঁদায় যে খুব বেশী

 তাইতো বাবা আজও তোমায় বড্ড ভালবাসি!

 তুমি নাই ভুবনে ভীষণ একাকিত্ব লাগে-

ঘরে ফিরতে হতো যদি দেরি,

তুমি খবর নিতে সবার আগে।

কই গেলো রে আমার খোকা, আয় রে আমার কোলে

সেই বাবাকে কেমনে আমি থাকি এখন ভুলে!

 মোর সুখের জন্য শরীর থেকে ঝড়াতে যে ঘাম-

শোধ হবে না কোনোদিনও

তোমার সেই কষ্টে ভরা ঘামের দাম!

বহুদিন ধরে দেখি না বাবার মিষ্টি মুখ

আজও ভুলতে পারি নি আমি, বাবা হারানোর শোক।

তোমার উপমা তুমি নিজেই, নয়তো অন্য কারও সমান….

আজকে আমি পাচ্ছি তাহারি প্রমাণ।

লিখতে গিয়ে তোমার কথা অশ্রু ঝরে টলমল।

তোমারই সব স্মৃতি, আজও চোখে ভাসে ঝলমল!

 

উৎসর্গ : ২০১৫ সালের মার্চ মাসের আজকে এই দিনে আমার “বাবা”দুনিয়ার মায়া ছেড়ে আমাদের ছেড়ে পরপারে পারি জমিয়েছেন।সকলে আমার বাবার জন্য দুয়া করবেন আল্লাহ পাক যেন তাকে জান্নাত নসিব করেন!

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca