1. admin@haworbarta.com : admin :
দোয়ারাবাজারে বিভিন্ন বাঁধ পরিদর্শনে ইউএনও। - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

দোয়ারাবাজারে বিভিন্ন বাঁধ পরিদর্শনে ইউএনও।

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২
  • ৮০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :: বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানির কারণে হাওরের পানি বাড়তে থাকায় ফসল রক্ষা বাঁধ টিকিয়ে রাখতে ব্যস্ত সময় পার করছেন পাউবো, প্রশাসন ও পিআইসি কমিটির লোকজন। তাদের সাথে সামিল হয়েছেন গ্রামবাসীরা। দিনরাত বাঁধে সময় দিচ্ছেন তাঁরা।

সোমবার বিকাল চারটায় সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বিভিন্ন হাওর পরিদর্শন করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি দেবাংশু কুমার সিংহ। এসময় তিনি দোয়ারাবাজার সদর ইউনিয়নের নান্দাইর হাওর ও সুরমা ইউনিয়নের ভুজনার হাওরের বিভিন্ন পিআইসি বাধ ও ক্লোজার সরজমিনে পরিদর্শন করেন। নাইন্দার হাওরের বাধের একটি অংশ পানির ঢেউয়ে ক্ষতিগ্রস্ত হলে তাৎক্ষণিক ভাবে শ্রমিক ও গ্রামবাসীর সহায়তায় প্রশাসনের উপস্থিতিতে মেরামত করানো হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও পাউবোর উপসহকারী প্রকৌশলী আবু সায়েম শফিউল ইসলাম, দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর, ১৩ নং পিআইসির সভাপতি মাসুক মিয়া, নুরুল ইসলাম প্রমুখ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca