1. admin@haworbarta.com : admin :
বাঁধে বাঁধে আরও নজরদারি বাড়াতে হবে- পরিকল্পনামন্ত্রী।  - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

বাঁধে বাঁধে আরও নজরদারি বাড়াতে হবে- পরিকল্পনামন্ত্রী। 

শহিদুল ইসলাম রেদুয়ান
  • প্রকাশ শনিবার, ৯ এপ্রিল, ২০২২
  • ১৭৬ বার পড়া হয়েছে

হাওড় বার্তা

নিজেস্ব প্রতিবেদন: শনিবার(৯ এপ্রিল) সকাল ১১ টায় শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নে হাওররক্ষা বাঁধ পরিদর্শন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপি।

এই সময় বক্তব্যে পরিকল্পনামন্ত্রী বলেন, হাওরের জন্য আগামী ৫-৭ দিন খুবই সংকট কাল। এই সময়ে বাঁধে বাঁধে আরও নজরদারি বাড়াতে হবে৷ কঠোর শ্রম দিয়ে যত পারা যায় দ্রুত ধান কাটতে হবে৷ এই মুহুর্তে ঐক্যবদ্ধ হয়ে ফসল রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। হাওরে এখন পানি কমছে৷ তার মানে আমরা একটু জায়গা পেয়েছি৷ হাওরে ইতিমধ্যেই ধান কাটা শুরু হয়ে গেছে। এটা প্রতিনিয়ত বাড়তে থাকবে। এখন আমাদের প্রার্থনা করা আর দ্রুত কাজ করা ছাড়া কিছুই করার নেই।

মন্ত্রী বলেন, হাওরে আগামীতে আমরা আবার বাঁধ দেব। কারণ এ বাঁধগুলো স্থায়ী হওয়া সম্ভব নয়। এটা দুনিয়ার কেউ পারবেনা এটা অসম্ভব। তার মানে আমরা বাঁধ দেই যাতে কিছু ফুরসত ফেলার সময় পাই, ধান ঘরে তুলতে পারি৷ এখন মাঠে মাঠে আমার ভাই বোনেরা একসাথে কাজ করছেন। এটা আবহামান কাল থেকেই চলছে। সুতরাং এটাই চলবে।

এছাড়া জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন, উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামান, পরিকল্পনামন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব হাসনাত হোসেন, ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জসিম উদ্দিন শরিফী সহ রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শহিদুল ইসলাম রেদুয়ান /৯ই এপ্রিল ২০২২খ্রিস্টাব্দ। 

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca