1. admin@haworbarta.com : admin :
কুমারখালীতে অজ্ঞাত সন্ত্রাসী হামলায় আওয়ামীলীগ কর্মী গুলিবিদ্ধ,,হাওড় বার্তা  - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

কুমারখালীতে অজ্ঞাত সন্ত্রাসী হামলায় আওয়ামীলীগ কর্মী গুলিবিদ্ধ,,হাওড় বার্তা 

এনামুল হক ইমন
  • প্রকাশ বৃহস্পতিবার, ৬ মে, ২০২১
  • ৩৩০ বার পড়া হয়েছে

 কুমারখালী উপজেলা প্রতিনিধি 

কুষ্টিয়ার কুমারখালীতে সন্ত্রাসী হামলায় আওয়ামীলীগ কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার রাত পৌনে ১০ টার দিকে জগন্নাথপুর ইউনিয়নের হোগলা বাজারে সোহেল রানা ওরফে লেনিন (৪০) নামের কর্মী গুলিবিদ্ধ হয়। বর্তমানে তিনি কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত ব্যক্তি একই ইউনিয়নের চাঁপাইগাছি গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুল কুদ্দুসের ছেলে এবং জগন্নাথপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফারুক আহমেদ খানের নিকটতম আত্মীয়।

প্রত্যক্ষদর্শী দোকান মালিক সায়েক আলী ওরফে করিম ও আবু বক্কার বাকু জানান, রাত পৌনে ১০ টার দিকে লেনিন দোকানে বসে থাকা অবস্থায় ৩/৪ টি মোটরসাইকেলে ৭/৮ জন অজ্ঞাত ব্যক্তি এসে অতর্কিত লেনিনের উপর হামলা চালায়।এবং ধারালো অস্ত্র দিয়ে কোপ দিলে তার বৃদ্ধাঙ্গুলী কেটে যায়। লেনিন একজনকে পিছন থেকে চেপে ধরলে ওরা গুলি করে পালিয়ে যায়। অজ্ঞাতনামাদের ছোঁড়া গুলি লেনিনের দুই পায়ের হাঁটুর নিচে লাগে। এতে লেনিন গুরুতর অসুস্থ হলে স্বজনরা উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুষ্টিয়া হাসপাতালে নিয়ে ভর্তি করেন। তারা আরো জানান হামলাকারীদের কাউকে চেনা যায়নি। তারা স্থানীয় নয় হয়তো ভাড়াটিয়া সন্ত্রাসী হতে পারে।

এবিষয়ে আহত সোহেল রানা লেনিন বলেন, করিমের দোকানে বসে থাকা অবস্থায় ৩ / ৪ টি মোটরসাইকেলে হান্নান, মেহেদী, ফিরোজ, আতিয়ার সহ ৪ থেকে ৫ জন দোকানের উপর আসে। এবং আমার হাতে কোপ মারে। এসময় আমি ওদের ধাক্কা দিয়ে পালাতে গেলে হান্নানের নেতৃত্বে প্রথমে মেহেদী এবং পরে মিজান গুলি করে।

জগন্নাথপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফারুক আহমেদ খান বলেন, প্রতিপক্ষরা আমাকে হত্যার উদ্দেশ্যে এসেছিল। আমাকে না পেয়ে আমার নিকটতম আত্মীয় ও আওয়ামীলীগ কর্মী লেনিনকে কুপিয়ে ও গুলি করে গুরুতর আহত করে।

এ বিষয়ে জগন্নাথপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফারুখ আজম হান্নান বলেন, বুধবার চর জগন্নাথপুরে ইফতার করে সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে কুমারখালী শহরের নিজ বাড়িতে চলে আসি। এ বিষয়ে আমি কিছুই জানিনা কয়েকদিন পূর্বে আমাকে হত্যার উদ্দেশ্য সভাপতির নির্দেশে হামলা চালিয়ে গুরুতর আহত করে। আমি এখনো পর্যন্ত অসুস্থ।

কুমারখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাকিব হাসান বলেন, লেনিন নামের একজন হাতে কোপ ও পায়ে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে প্রতিপক্ষরা এ হামলা চালাতে পারে। তিনি আরো বলেন, এলাকায় অতিরিক্ত পুলিশ ও আইন- শৃঙ্খালারক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে, পরে বিস্তারিত জানানো যাবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca