বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ছাতকে ‘পরিচ্ছন্ন সমাজ গঠনে আমাদের দায়িত্ব’ গ্রন্থের মোড়ক উন্মোচননিরাপদ ছাতক শহরের দাবিতে স্মারকলিপিছাতকের কৈতক হাসপাতালের জায়গা দখলচেষ্টার প্রতিবাদে মানববন্ধনগণিগঞ্জ বাজারে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিতবোগলাবাজার ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনার কেন্দ্রবিন্দুতে হাজ্বী আবুল হোসেন।জগন্নাথপুরে রানীগঞ্জ উন্নয়ন সংস্থার ২৯ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন।জগন্নাথপুর প্রেসক্লাবের প্রচার সম্পাদক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে প্রেসক্লাবের মানববন্ধনজগন্নাথপুরে আর এফ এল শোরুম উদ্বোধন –সুনামগঞ্জে ডিবির অভিযানে ভারতীয় কসমেটিকস জব্দ, আটক ১শান্তিগঞ্জে বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত

ছাতকের কৈতক হাসপাতালের জায়গা দখলচেষ্টার প্রতিবাদে মানববন্ধন

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ বুধবার, ১০ জুন, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

ছাতক(সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়া বাজার ইউনিয়নে অবস্থিত কৈতক ২০ শয্যা হাসপাতালের জায়গা অবৈধভাবে দখলের চেষ্টার প্রতিবাদ এবং নিরীহ গ্রামবাসীর বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মিথ্যা চাঁদাবাজি মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ (১০ জুন ২০২৬) বুধবার বিকেলে কৈতক হাসপাতাল প্রাঙ্গনে হাসপাতাল কর্তৃপক্ষ ও এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সভায় বক্তারা অভিযোগ করেন, জনৈক কবির আহমদ ও নজির আলী সরকারি হাসপাতালের জায়গা দখলের চেষ্টা করছেন।

এ বিষয়ে প্রতিবাদ এবং সংবাদ প্রকাশ করায় সুনামগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি ও সাবেক ইউপি সদস্য মো. আব্দুর রহিম, স্থানীয় সাংবাদিক মোহাম্মদ রাজ উদ্দিন, ব্যবসায়ী আশরাফ আহমদ ও আব্দুল গফুরসহ চারজনের বিরুদ্ধে হয়রানিমূলক চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে।

বক্তারা অবিলম্বে এসব মামলা প্রত্যাহার এবং গ্রামবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলার ভয়ভীতি বন্ধের দাবি জানান। অন্যথায় বৃহত্তর এলাকাবাসীকে সঙ্গে নিয়ে আইনি ও সামাজিকভাবে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

বিশিষ্ট মুরব্বি হাজী আব্দুস ছোবহানের সভাপতিত্বে এবং সুনামগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি ও সাবেক ইউপি সদস্য মো. আব্দুর রহিমের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সিলেট জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. রাজ উদ্দিন, যুক্তরাজ্য প্রবাসী আলহাজ মুক্তার মিয়া তালুকদার, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যান কদর মিয়া, গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি অনার্স কলেজের অধ্যক্ষ শাহ শফিকুল আলম মতি, সমতা স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ নাসির উদ্দিন, জাউয়া বাজার ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মনি শংকর ভৌমিক, সাউথ ওয়েস্ট সালেহ আহমেদ স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি মো. রুহুল আমিন তালুকদার, ট্রাস্টি সদস্য মো. কয়েছ মিয়া, বিশিষ্ট মুরব্বি আদরিছ আলী পাকিস্তা, দক্ষিণ খুরমা ইউনিয়নের চেয়ারম্যান মো. আবু বক্কর সিদ্দিকী, সাবেক চেয়ারম্যান আব্দুল খালিক, অ্যাডভোকেট মো. শাহাব উদ্দিন, অ্যাডভোকেট মো. কবির উদ্দিন সাজু, সাবেক প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন, মো. লিলু মিয়া তালুকদার, শামসুল কবির মুহিত, মাস্টার দেওয়ান আবুল কালাম, বিশিষ্ট ব্যবসায়ী আবুল হোসেন, প্রভাষক ও সাংবাদিক মোশাররফ হোসেন, মাওলানা জুবায়ের আহমেদ, দক্ষিণ খুরমা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শামীম আহমদ, বিএনপি নেতা আলী হোসেন মানিক, এসএম মাহমুদ, শাহজাহান হোসেন, আইয়ুব আলী, হাজী এখলাছ মিয়া, ঈমান আলী ও শিহাব উদ্দিন।

সভা শেষে অংশগ্রহণকারীরা হাসপাতালের জায়গা রক্ষা এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281