

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের রায়সন্তোষপুর গ্রামে দুই শিশুকে অটো মিশুক গাড়িতে তুলে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক শিশুর অভিভাবক ছাতক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৩ জুন বিকেল আনুমানিক ৪টার দিকে রায়সন্তোষপুর গ্রামের গিয়াস উদ্দিনের দোকানের সামনে এ ঘটনা ঘটে। অভিযোগকারী মাহমুদুর রহমানের (৫২) ছেলে আবিদুর রহমান (৮) ও সাক্ষীর মেয়ে নাদিয়া বেগম (৭) সেখানে অবস্থান করছিল।
অভিযোগে উল্লেখ করা হয়, এ সময় সায়েদ মিয়া (৩৪) নামের এক ব্যক্তি তাদের অটো মিশুক গাড়িতে তুলে অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টা করেন। শিশুরা ভয় পেয়ে চিৎকার করলে তাদের ভয়ভীতি দেখানো হয় বলে অভিযোগে বলা হয়েছে। একপর্যায়ে শিশুরা গাড়ি থেকে লাফিয়ে পড়ে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত পায়।
পরে বিষয়টি জানাজানি হলে শিশুদের পরিবার অভিযুক্তের পরিবারের কাছে গেলে তাদের সঙ্গে খারাপ আচরণ ও ভয়ভীতি দেখানোর অভিযোগও করা হয়েছে।
অভিযোগকারী মাহমুদুর রহমান বলেন, ঘটনার পর থেকে তার পরিবার ও সাক্ষীর পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, “অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”


সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর: আবু তাহের
বিজ্ঞাপন: 01647-834303 বার্তা বাণিজ্যিক কার্যলয়:- জয়নগর বাজার,সুনামগঞ্জ,সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com

