1. admin@haworbarta.com : admin :
বিশ্বনাথে খাজাঞ্চী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী কাওছার আহমদ ​ - Haworbarta
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ ইসলামী ছাত্র মজলিস সুনামগঞ্জ জেলা’র নেতৃত্বে এনামুল- আজমান ➤ হাওর ও নদী রক্ষা আন্দোলন ছাতকের দায়িত্বে দিলোয়ার-সুজন ➤ মেঘনা নীট কম্পোজিট লিমিটেডে আগুন, এখনো পৌঁছায়নি ফায়ার সার্ভিস ➤ সুনামগঞ্জ এলপিজি ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন ➤ সুনামগঞ্জে বৃদ্ধকে কুপিয়ে ৫০ হাজার টাকা ছিনতাই ➤ সুনামগঞ্জে বাণিজ্য মেলার নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ➤ বিশ্বম্ভরপুরে হাওর ও নদী রক্ষা আন্দোলনের নেতৃত্বে জিয়াউর-ছফির উদ্দিন ➤ শান্তিগঞ্জে মাদকবিরোধী ঐক্য পরিষদের সঙ্গে ইউএনও-স্বাস্থ্য কর্মকর্তার মতবিনিময় ➤ শান্তিগঞ্জে আগাম ধান চাষে ১০দিন ব্যাপী কৃষি মেলা ➤ জগন্নাথপুরে ভূমি অপরাধ মামলায় প্রধান আসামি সাবেক মেম্বার  ইকবাল হোসেন সাজাদ জেলহাজতে-

বিশ্বনাথে খাজাঞ্চী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী কাওছার আহমদ ​

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ৮১ বার পড়া হয়েছে

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চান যুক্তরাজ্যের মহানগর বিএনপির সাবেক সহসাংগঠনিক সম্পাদক এবং খাজাঞ্চী ইউনিয়নের কান্দিগ্রাম গ্রামের যুক্তরাজ্য প্রবাসী সংগঠক কাওছার আহমদ।

​কাওছার আহমদের প্রার্থী হওয়ার খবরে ইতিমধ্যে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ ভোটারদের মধ্যে অন্যান্য সম্ভাব্য প্রার্থীদের সাথে তাকে নিয়েও আলোচনা চলছে।

​প্রবাসী বিএনপি নেতা ও সংগঠক কাওছার আহমদ জানান, ‘আমি দীর্ঘদিন ধরে প্রবাসে থাকলেও এলাকার মানুষের সুখ-দুঃখে সাধ্যানুযায়ী পাশে থাকি। বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও যুক্ত রয়েছি। খাজাঞ্চী ইউনিয়নের অবহেলিত মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং এলাকার সার্বিক উন্নয়নের লক্ষ্য নিয়েই আমি আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ার প্রস্তুতি নিচ্ছি।’

​কাওছার আহমদ আরও জানান, ‘খাজাঞ্চী ইউনিয়নকে একটি আধুনিক, বৈষম্যহীন ও আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। বিশেষ করে এলাকার রাস্তাঘাট ও অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার প্রসার এবং তরুণ সমাজকে মাদকমুক্ত রেখে একটি সুস্থ ধারার সমাজ বিনির্মাণে আমি কাজ করতে চাই।’

​আগামি নির্বাচনে খাজাঞ্চী ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, সহযোগিতা, পরামর্শ ও সমর্থন কামনা করেন কাওছার আহমদ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca