1. admin@haworbarta.com : admin :
এনায়েত-সুমায়েল-নিক্সন পরিষদে প্রকৌশলী মোঃ ফয়সাল হোসেন - Haworbarta
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ ইসলামী ছাত্র মজলিস সুনামগঞ্জ জেলা’র নেতৃত্বে এনামুল- আজমান ➤ হাওর ও নদী রক্ষা আন্দোলন ছাতকের দায়িত্বে দিলোয়ার-সুজন ➤ মেঘনা নীট কম্পোজিট লিমিটেডে আগুন, এখনো পৌঁছায়নি ফায়ার সার্ভিস ➤ সুনামগঞ্জ এলপিজি ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন ➤ সুনামগঞ্জে বৃদ্ধকে কুপিয়ে ৫০ হাজার টাকা ছিনতাই ➤ সুনামগঞ্জে বাণিজ্য মেলার নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ➤ বিশ্বম্ভরপুরে হাওর ও নদী রক্ষা আন্দোলনের নেতৃত্বে জিয়াউর-ছফির উদ্দিন ➤ শান্তিগঞ্জে মাদকবিরোধী ঐক্য পরিষদের সঙ্গে ইউএনও-স্বাস্থ্য কর্মকর্তার মতবিনিময় ➤ শান্তিগঞ্জে আগাম ধান চাষে ১০দিন ব্যাপী কৃষি মেলা ➤ জগন্নাথপুরে ভূমি অপরাধ মামলায় প্রধান আসামি সাবেক মেম্বার  ইকবাল হোসেন সাজাদ জেলহাজতে-

এনায়েত-সুমায়েল-নিক্সন পরিষদে প্রকৌশলী মোঃ ফয়সাল হোসেন

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ১৩৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: GG প্যানেলের হয়ে শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক পদে প্রার্থী হিসেবে প্রকৌশলী মোঃ ফয়সাল হোসেন (GM-২৩৩) ইতোমধ্যে সবার নজর কেড়েছেন। তিনি বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স)-এর ৩০তম ব্যাচের একজন শিক্ষার্থী এবং বর্তমানে তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর ফ্যাব্রিক বিভাগে সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) হিসেবে দায়িত্ব পালন করছেন।

তিনি এনায়েত-সুমায়েল-নিক্সন পরিষদের সমর্থিত প্রার্থী হিসেবে নির্বাচন করছেন।
পেশাগত জীবনের পাশাপাশি একাডেমিক ক্ষেত্রেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।
বুটেক্স-এ পোষ্ট গ্রাজুয়েট ডিপ্লোমা কোর্সে শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি একজন দক্ষ পেশাদার প্রশিক্ষক ও শিল্প প্রশিক্ষক হিসেবে কাজ করছেন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে তার বিশেষ পারদর্শিতা রয়েছে।

এনায়েত-সুমায়েল-নিক্সন পরিষদের পক্ষ থেকে প্রযুক্তিনির্ভর শিক্ষা বিস্তারে তার ভূমিকা বিশেষভাবে প্রশংসিত হবে বলে মনে করা হচ্ছে ।

বর্তমান দায়িত্ব ও অবদান: প্রকৌশলী মোঃ ফয়সাল হোসেন বর্তমানে একযোগে শিল্প খাত ও শিক্ষাক্ষেত্রে কাজ করে দক্ষ মানবসম্পদ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। প্রযুক্তিনির্ভর শিক্ষা, উদ্ভাবন এবং আধুনিক প্রশিক্ষণ কার্যক্রমে তার সম্পৃক্ততা তাকে অন্যদের থেকে আলাদা করেছে।

সাংগঠনিক নেতৃত্ব ও দায়িত্ব: GG প্যানেলের একজন সক্রিয় প্রার্থী হিসেবে তিনি সংগঠন পরিচালনায়ও সমানভাবে দক্ষতার পরিচয় দিচ্ছেন। তিনি জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ফোরাম, বাংলাদেশ-এর যুগ্ম সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি ২০২৬ সালের জাতীয় নির্বাচন উপলক্ষে নওগাঁ জেলা নির্বাচন কমিটির
AEB এর সদস্য হিসেবে দায়িত্বে ছিলেন ।

এছাড়া নওগাঁর মহাদেবপুর এলাকায় আলিম মাদ্রাসায় Governing Board এর সভাপতির দায়িত্ব পালন করছেন ।

পরিবেশ সুরক্ষা, বৃক্ষরোপণ কর্মসূচি, মাদকবিরোধী কার্যক্রমসহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে তার সক্রিয় অংশগ্রহণ রয়েছে।

ছাত্রজীবন থেকেই নেতৃত্বগুণ, সংগঠক দক্ষতা এবং পেশাগত অভিজ্ঞতার সমন্বয়ে প্রকৌশলী মোঃ ফয়সাল হোসেন নিজেকে একজন যোগ্য প্রার্থী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

এনায়েত-সুমায়েল-নিক্সন পরিষদের সমর্থনে শিক্ষা ও সাহিত্য সম্পাদক পদে তার এই অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি তাকে উক্ত পদে একটি শক্ত অবস্থানে নিয়ে গেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca