বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চাঁদা দাবি ও হয়রানিমূলক মামলার অভিযোগ শরীফ উদ্দিনের, সুষ্ঠু তদন্তের দাবিএলজি এম্বাসেডর হলেন শ্যামনগরের হাবিবুল্লাহ মামুনহিজলা-মুলাদী সড়ক এখন মৃত্যুফাঁদ! কাদায় ডুবা ট্রাক, ফেরত গেলো শত যাত্রীর টিকেটনাসিরনগরে মাদক সেবনের অভিযোগে কবিরাজসহ ৯ জনের কারাদণ্ডসাংবাদিককে হেনস্তার অভিযোগ, গোলাপগঞ্জে ওসির সঙ্গে কর্মরত সাংবাদিকদের বৈঠকগোলাপগঞ্জে সিনিয়র সাংবাদিককে হেনস্তা-হুমকির অভিযোগ, থানায় জিডিযুব উদ্যোক্তা উন্নয়নে ব্র্যাক প্রকল্পের সমাপনী সভাছাতকে ২০ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবকছাতকের চরমহল্লায় পিস এসোসিয়েশনের বৃক্ষরোপণ কর্মসূচি, অধ্যাপক সুমন আলমকে সংবর্ধনাফতেহপুরকে হারিয়ে চ্যাম্পিয়ন কামরাঙ্গী,ছাতকে হাজার দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত হল হাডুডু

যুব উদ্যোক্তা উন্নয়নে ব্র্যাক প্রকল্পের সমাপনী সভা

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ সদর উপজেলার যুব উদ্যোক্তাদের আর্থিক অন্তর্ভুক্তি ও টেকসই উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে এডুকেশন অ্যাবাভের অর্থায়নে এবং ব্র্যাকের বাস্তবায়নে পরিচালিত ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ব্র্যাকের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর মোহাম্মদ শাহ আলম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন।

বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবুল হাসান, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা জুনায়েদ আহমদ জনি এবং ব্র্যাক কর্মকর্তা জেরিন তাসনিন। অনুষ্ঠানের শুরুতে প্রকল্পের কার্যক্রম ও অর্জন তুলে ধরে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক কর্মকর্তা মো. মাজহারুল হক। এছাড়া বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক আকরাম উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. রুহুল আমিন বলেন, চাকরি জীবনে তিনি একাধিকবার ব্র্যাকের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন এবং প্রতিষ্ঠানটির কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয়। তিনি বলেন, প্রশিক্ষণপ্রাপ্ত উদ্যোক্তাদের অর্জিত জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগিয়ে নিজ নিজ ব্যবসাকে আরও সম্প্রসারণ করতে হবে। নিষ্ঠা ও পরিকল্পনার মাধ্যমে ব্যবসায় মনোযোগী হলে তারা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।

সভায় প্রকল্পের আওতায় প্রশিক্ষণপ্রাপ্ত যুব উদ্যোক্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281