1. admin@haworbarta.com : admin :
সিলেটে এ আই দিয়ে ছবি বিকৃতির অভিযোগে গ্রেফতার   - Haworbarta
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ দৈনিক দেশ রূপান্তরের সুনামগঞ্জ প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সেলিম আহমদ ➤ শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে শান্তিগঞ্জে পিএফজির সভা ➤ কৃষিতে অভিযোজন বরাদ্দ বৃদ্ধির ন্যায্য রুপান্তরের প্রস্তাবের দাবিতে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচী পালিত ➤ গোলাপগঞ্জে বিয়ের আশ্বাসে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার প্রধান আসামি ➤ বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক আন্দোলন, মেঘনা নীট কম্পোজিটে ছুটি ঘোষণা ➤ চেয়ারম্যান নয়, সেবক হয়ে বোগলাবাজারবাসীর পাশে থাকতে চান আবুল হোসেন ➤ সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখের মালামাল আটক ➤ তাহিরপুরে শতাধিক শিক্ষার্থীর হাতে বিনামূল্যে পবিত্র কোরআন বিতরণ ➤ জগন্নাথপুরে ‘ইমছা বিউটি’র গ্র্যান্ড ওপেনিং সম্পন্ন ➤ দিরাইয়ে ১২০০ শিক্ষার্থীর প্রাথমিক বৃত্তি পরীক্ষা

সিলেটে এ আই দিয়ে ছবি বিকৃতির অভিযোগে গ্রেফতার  

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২১ বার পড়া হয়েছে

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি: সিলেটে এক নারীর ছবি সংগ্রহ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে বিকৃত ও অশ্লীলভাবে সম্পাদনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে দায়ের করা সাইবার মামলায় এক প্রেমিক-প্রেমিকাকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ধামাইল শিল্পী পিকলু সরকার (৩০) ও তুষ্টি তালুকদার (২৮)। মামলার নথি সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী বাদী হয়ে সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ১৮, ২৫ ও ২৭ ধারায় মামলাটি করেন।

অভিযোগে বলা হয়, আসামিদের নামে থাকা ফেসবুক আইডি থেকে বাদীর ছবি সংগ্রহ করা হয়। পরে এআই প্রযুক্তি ব্যবহার করে ছবিটি বিকৃত ও কুরুচিপূর্ণভাবে সম্পাদনা করে পিকলু সরকারের সঙ্গে যুক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়।

এ ছাড়া সম্পাদিত অশ্লীল ছবি ও ভিডিও বাদীর স্বামী এবং পরিবারের সদস্যদের মোবাইল ফোনে পাঠানোরও অভিযোগ করা হয়েছে।

মামলাটির তদন্তের দায়িত্ব পায় পিবিআই সিলেট। তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে পিকলু সরকার ও তুষ্টি তালুকদারকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের আদালতে হাজির করা হলে পিকলু সরকার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

আদালতে দেওয়া জবানবন্দিতে পিকলু সরকার তুষ্টি তালুকদারকে তার প্রেমিকা বলে উল্লেখ করেন। তবে ভুক্তভোগী নারীর ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের ঘটনায় তুষ্টির কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেন তিনি।

আদালত পিকলু সরকারের স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করেছেন এবং মামলার তদন্ত অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন।

জানা যায়, পিকলু সরকারের বিরুদ্ধে এর আগেও সামাজিক যোগাযোগমাধ্যমে নারীদের টার্গেট করে অশ্লীল ছবি প্রকাশের ভয় দেখিয়ে প্রতারণার অভিযোগ ছিল। এসব ঘটনায় মুচলেকা দিয়ে মুক্তি পেলেও তিনি একই ধরনের কর্মকাণ্ড চালিয়ে গেছেন বলে অভিযোগ রয়েছে।

আরও জানা যায়, মামলার সঙ্গে সংশ্লিষ্ট ইলেকট্রনিক ও ডিজিটাল ডিভাইসের ফরেনসিক পরীক্ষা করা হবে। পাশাপাশি অন্যান্য তথ্য-প্রমাণ যাচাই শেষে তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca