1. admin@haworbarta.com : admin :
সুনামগঞ্জ এলপিজি ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন - Haworbarta
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ সুনামগঞ্জ এলপিজি ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন ➤ সুনামগঞ্জে বৃদ্ধকে কুপিয়ে ৫০ হাজার টাকা ছিনতাই ➤ সুনামগঞ্জে বাণিজ্য মেলার নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ➤ বিশ্বম্ভরপুরে হাওর ও নদী রক্ষা আন্দোলনের নেতৃত্বে জিয়াউর-ছফির উদ্দিন ➤ শান্তিগঞ্জে মাদকবিরোধী ঐক্য পরিষদের সঙ্গে ইউএনও-স্বাস্থ্য কর্মকর্তার মতবিনিময় ➤ শান্তিগঞ্জে আগাম ধান চাষে ১০দিন ব্যাপী কৃষি মেলা ➤ জগন্নাথপুরে ভূমি অপরাধ মামলায় প্রধান আসামি সাবেক মেম্বার  ইকবাল হোসেন সাজাদ জেলহাজতে- ➤ ছাতকের চরমহল্লায় ফ্রি চক্ষু ক্যাম্প, পরীক্ষা ৩৭০ রোগীর; অপারেশন ৪৬ জনের ➤ হোসেনপুরে মিথ্যা মামলা ও প্রতারণার মাধ্যমে মেয়েকে অন্যত্র বিয়ে দেওয়ার অভিযোগ, সংবাদ সম্মেলন ও বিক্ষোভ ➤ গনিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু অধিকার দিবস পালিত

সুনামগঞ্জ এলপিজি ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জ জেলা এলপিজি ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশনের ২৪ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে জগন্নাথপুরের তাছিম চুলা ঘরের স্বত্বাধিকারী সোহানুর রহমান সুহেলকে সভাপতি এবং জাউয়া বাজারের ছাইমা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী নজরুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সুনামগঞ্জের রাধানগর পয়েন্টে সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় এ কমিটি গঠন করা হয়।

কমিটির উপদেষ্টা হিসেবে নির্বাচিত হয়েছেন শফিকুল ইসলাম খোকন ও নিয়াজ আহমদ।

তাছাড়া কমিটির সহ-সভাপতি হয়েছেন শাহ আলম (এস) ও জাহাঙ্গীর আলম। সহসাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শাহ আলম (ডি) এবং কোষাধ্যক্ষ হয়েছেন কবির হোসেন, সদস্য হাবিবুর রহমান হাবিব, মতিউর রহমান, সুবিদ মিয়া, নজরুল ইসলাম, শফি উল্লা, কিবরিয়া আকন্দ, সাইফুর রহমান, সোহেল মিয়া, প্রকাশপাল চৌধুরী, আয়ুব আলী, রুহুল আমিন, শাকিল আহমদ, নজির হোসেন ও ফারুক মিয়া।

নবগঠিত কমিটির মাধ্যমে জেলার এলপিজি ডিস্ট্রিবিউটরদের মধ্যে পারস্পরিক সমন্বয় বৃদ্ধি এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca