1. admin@haworbarta.com : admin :
নির্যাতিত হিন্দু পরিবারের পাশে এমপি ও আ:লীগ নেতৃবৃন্দ -হাওড় বার্তা - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

নির্যাতিত হিন্দু পরিবারের পাশে এমপি ও আ:লীগ নেতৃবৃন্দ -হাওড় বার্তা

তাহিরপুর প্রতিনিধি
  • প্রকাশ রবিবার, ১৮ এপ্রিল, ২০২১
  • ৩১৮ বার পড়া হয়েছে
সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার টাকাটুকিয়া গ্রামে বখাটেদের হামলায় আহত ও নির্যাতনের শিকার হিন্দু পরিবারের পাশে থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন সুনামগঞ্জ -১ আসনের এমপি মোয়াজ্জেম হোসেন রতন ও তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
রবিবার (১৮ এপ্রিল) দুপুরে টাকাটুকিয়া গ্রামে নির্যাতিত পরিবারের বাড়িতে গিয়ে উপস্থিত হন তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুল হোসেন খাঁন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অমল কান্তি কর,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক অনুপম রায় ও উপজেলা ছাত্রলীগ নেতা রাজন চন্দ।
এ সময় নির্যাতিত পরিবারের লোকজনের সঙ্গে ভিডিও কনফারেন্সে সংযুক্ত হয়ে ঘটনার তীব্র নিন্দা জানান এমপি রতন।
তিনি বলেন, হামলা ও নির্যাতনের ঘটনায় জড়িত দোষীদের সবাইকে আইনের আওতায় আনা হবে। এ সময় আহতদের চিকিৎসা সহ সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন এমপি মোয়াজ্জেম হোসেন রতন।
তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অমল কান্তি কর জানান, হামলার শিকার ও ক্ষতিগ্রস্ত পরিবারটিকে নিরাপত্তা দেয়ার জন্য আওয়ামীলীগ নেতৃবৃন্দ পাশে থাকবে।
উল্লেখ্য, ১৫ এপ্রিল দুপুর ২টায় তাহিরপুর উপজেলার টাকাটুকিয়া গ্রামের বাছিন্ড বর্মনের বাড়িতে পার্শ্ববর্তী রসুলপুর ও টুকেরগাঁও গ্রামের  একদল বখাটে দেশীয় অস্ত্র নিয়ে  অতর্কিত হামলা চালায়।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca