1. admin@haworbarta.com : admin :
কুষ্টিয়ায় ট্রাক ও পিকাপ মুখোমুখি সংঘর্ষে আহত ৪জন,,হাওড় বার্তা  - Haworbarta
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ সুনামগঞ্জে সামাজিক সংগঠন সুজনের ২ যুগপূর্তি ➤ জাফলংয়ে মিতালী সবুজ সংঘের ফুটবল টুর্নামেন্ট ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত ➤ যাদুকাটায় অভিযানে ২১ সীভ জব্দ ➤ শান্তিগঞ্জে বিদ্যালয়ের গাছের চারা নষ্টের অভিযোগ  ➤ ছাতকে চরমহল্লায় চেয়ারম্যান প্রার্থী রুয়েল আহমদের মতবিনিময় সভায় শত শত মানুষের উপস্থিতি ➤ গোলাপগঞ্জে প্রথম তুলসীমালা ধানের আবাদ, স্বপ্ন দেখছেন কৃষক কামরুল ভুঁইয়া। ➤ হাওর সুরক্ষায় কঠোর পদক্ষেপ, গোলাপগঞ্জে প্রশাসনের কর্মশালা ‘ ➤ সুরমা ইউপির সংরক্ষিত নারী সদস্য পদপ্রার্থী ফাতেমা বেগমের বাড়ি বাড়ি শুভেচ্ছা বিনিময় ➤ নাছিমপুর বাজারে চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান সোহেলের শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে  ➤ পূর্ব পাগলায় আনছার উদ্দিনের গণসংযোগ ও মতবিনিময়

কুষ্টিয়ায় ট্রাক ও পিকাপ মুখোমুখি সংঘর্ষে আহত ৪জন,,হাওড় বার্তা 

কে এম শহীন রেজা
  • প্রকাশ বৃহস্পতিবার, ২০ মে, ২০২১
  • ৩০০ বার পড়া হয়েছে

 

 

 কুষ্টিয়া জেলা প্রতিনিধি

বৃহস্পতিবার (২০/৫/২১) আনুমানিক ভোর ৬ টার দিকে কুষ্টিয়া বাইপাস সড়কের মিনাপাড়া কালভাটের ওপর ট্রাক ও পিকাপ মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে ৷ এতে দুই গাড়ির ড্রাইভার ও হেলপার সহ মোট চারজন আহত হয় ৷

সংঘর্ষের পর স্থানীয় ও পথচারীরা পুলিশ কে ফোন করলে পুলিশ ফায়ার সার্ভিসের কর্মকতা সহ দ্রুত ঘটনা স্থলে এসে দুই গাড়ির ৪ জনকে জীবিত উদ্ধার করে চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরন করেন ৷

এদের মধ্যে চাউলের গাড়ির ড্রাইভার আলম হোসেন ও আমের গাড়ির ড্রাইভার জাকিরের অবস্থা আশোংকা জনক বলে জানায় কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সিনিঃ স্টেশন মাস্টার খুরশেদ আনোয়ার ৷ পরে একে একে ঘটনা স্থলে আসেন ও পরিদর্শন করেন জগতি পুলিশ ক্যাম্পের ইনচার্জ মেহেদী হাসান, হাইওয়ে পুলিশ ফাড়ির সাবঃ ইনঃ সাকির সহ সঙ্গীয় ফোর্স ৷

এই সংঘর্ষের কারণে কুষ্টিয়া বাইপাস সড়কে প্রায় ৪ ঘন্টা যান চলাচল বন্ধ থাকে৷ পরে হাইওয়ে পুলিশ ফাড়ির উদ্ধার গাড়ি এসে গাড়ি গুলো উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক হয়৷ তবে হাইওয়ে পুলিশ ফাড়ির উদ্ধার গাড়ির যান্ত্রিক সমস্যার কারণে উদ্ধার কাজে অতিরিক্ত সময় লাগে। দুই গাড়ির চালক ও হেলপারের পরিচয় পাওয়া গেছে ৷ আমের পিকাপের চালক জাকির, বাবু তাদের বাড়ি ময়মনসিংহ ও চাউলের গাড়ির চালক আলম তার বাসা চুয়াডাঙ্গা সদরে ৷

 

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca