রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জামালগঞ্জে পরিচ্ছন্নতা অভিযান, এসিল্যান্ডকে বিদায়হাছন রাজা সংস্কৃতি পরিষদের জেলা অভিষেক অনুষ্ঠিতগোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উন্নয়নকল্পে এমপি এমরান আহমদের মতবিনিময়ছাতকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে ১৫ জনের বিরুদ্ধে মামলাছাতকে অবৈধ বালু উত্তলন ও নদীর পাড় কাটার প্রতিবাদে মানববন্ধনমেয়াদ শেষের আগেই পদত্যাগ রাষ্ট্রপতি সাহাবুদ্দিনেরছাতকে বিএমএসএফের নেতৃত্বে মুশাহিদ-জাহাঙ্গীরশান্তিগঞ্জে ফারুক আহমদের অর্থায়নে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পকর্মরত সাংবাদিকদের সঙ্গে উপজেলা চেয়ারম্যানপ্রার্থী এমদাদ হোসেন টিপুর মতবিনিময় সভা জনআস্থায় চেয়ারম্যান আলোচনায় কাশিনাথ বৈরাগী

কুষ্টিয়ায় আয়েশা নামের ৫ মাসের শিশু করোনায় আক্রান্ত-হাওড় বার্তা

কে এম শহীন রেজা
  • প্রকাশ শনিবার, ১০ জুলাই, ২০২১
  • ২১৯ বার পড়া হয়েছে

 কুষ্টিয়া জেলা প্রতিনিধি

কুষ্টিয়ায় আয়েশা খাতুন নামে ৫ মাস বয়সী এক শিশু করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। কুষ্টিয়া সদর উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্যকেন্দ্রে র‌্যাপিড অ্যান্টিজেন পদ্ধতিতে নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। কুষ্টিয়ায় সবচেয়ে কম বয়সী শিশুর করোনা আক্রান্তের ঘটনা এটি দ্বিতীয়। এর আগে গত ২২ জুন প্রিন্স নামে দেড় মাস বয়সী এক শিশু করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিল। সে সুস্থ হয়ে উঠেছে।

করোনা আক্রান্ত শিশুটির বাড়ি কুষ্টিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আড়ুয়াপাড়া এলাকার ৭৫ আমিনুল হক বাদশা সড়কে। গত এক সপ্তাহ ধরে শিশুটির দাদা-দাদি, চাচা, বাবা-মা, ভাইসহ পরিবারের সদস্যরা জ্বর ও ঠান্ডায় ভুগছিলেন। শরীরে করোনাভাইরাসের উপসর্গ দেখে বুধবার তারা নমুনা পরীক্ষা করান। এতে শিশুটির দাদা-দাদি, চাচা, বাবা-মা, ভাইসহ ৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। পরের দিন বৃহস্পতিবার চিকিৎসকেরা শিশু আয়েশার নমুনা পরীক্ষার পরামর্শ দিলে শিশুটির করোনা পজিটিভ রিপোর্ট আসে। করোনা শনাক্তর পর শিশুটিকে হোম আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। আয়েশার চাচা হাফিজুর রহমান বলেন, বুধবার আমাদের পরিবারের সাত সদস্যের করোনা পজিটিভ রিপোর্ট আসে। পরে শিশু আয়েশারও রিপোর্ট পজিটিভ এসেছে।

শিশু আয়েশার বিষয়ে সদর উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক ইনজামুল হক বলেন, শিশুটির শরীরে সামান্য জ্বর ছাড়া আর কোনো লক্ষণ নেই। সে ভালো আছে। করোনা পজিটিভ আসার পর শিশুটিকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সদর উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্যকেন্দ্রের অ্যান্টিজেন টেস্ট ইউনিটের ইনচার্জ সেলিনা আক্তার চম্পা।

কুষ্টিয়ার সিভিল সার্জন এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, গত মাসে দেড় মাস বয়সী এক শিশু করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিল। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিল। শিশুটি সুস্থ হয়ে উঠছে ভয়ের কিছু নেই। দেশে অনেক শিশু করোনায় আক্রান্ত হচ্ছে। চিকিৎসায় তারা সুস্থ হয়ে যায়। আয়েশা নামের শিশুটি পরিবারের সংস্পর্শে সংক্রমিত হতে পারে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281