1. admin@haworbarta.com : admin :
উড়াল সেতুর কাজ শুরু হবে দ্রুত: মন্ত্রী তাজুল ইসলাম-হাওড় বার্তা - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ জগন্নাথপুরে নারীসহ দুই মানবপাচারকারী গ্রেপ্তার ➤ হাওর নদী রক্ষা আন্দোলন মধ্যনগরের নেতৃত্বে হিল্লোল-বিদ্যা মিয়া ➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা

উড়াল সেতুর কাজ শুরু হবে দ্রুত: মন্ত্রী তাজুল ইসলাম-হাওড় বার্তা

হাওড় বার্তা ডেস্ক:
  • প্রকাশ শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১
  • ২২১ বার পড়া হয়েছে

হাওড় বার্তা:

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো.তাজুল ইসলাম বলেছেন, সুনামগঞ্জের হাওর এলাকায় উড়াল সেতু নির্মাণ প্রকল্প পাশ হয়েছে এবং তা খুব দ্রুত সময়ের মধ্যে উড়াল সেতুর কাজ শুরু হবে।

তিনি আরো বলেন, বাংলাদেশের চারদিকে উন্নয়ন আর উন্নয়ন, প্রধানমন্ত্রী শেখ হাসিন দেশের উন্নয়ন ছাড়া কিছুই বুঝেন না। তিনি গোপালগঞ্জের কথা ভাবলে হাওরের জেলা সুনামগঞ্জের মানুষের কথা বেশি ভাবেন। সব সময় হাওরের মানুষের কথা চিন্তা করেন, এক কথায় হাওর অঞ্চলের নিম্ন এলকার মানুষের যত পরিমাণ জনদুর্ভোগে আছেন সব দুর্ভোগ দূর করে সবার দুখ কষ্ট দূর করে একটা উন্নয়নশীল দরিদ্র মুক্ত দেশ গড়ে তুলতে চান।

শনিবার দুপুরে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা প্রশাসনের আয়োজনে নবগঠিত মধ্যনগর উপজেলা পর্যায়ে কর্মকর্তাদের সাথে উন্নয়ন ভাবনা বিষয়ক শীর্ষক মত বিনিময় সভা শেষে মন্ত্রী ঐ সব কথা বলেন।

 

অন্যান্যদের মধ্যে মতবিনিময় সভা বক্তব্য রাখেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি। তিনি বলেন, মধ্যনগর থানাকে উপজেলায় রুপান্তিত করা হয়েছে ঐ জন্য ঐ উপজেলার মানুষ অতন্ত আনন্দিত। মানুষের আনন্দে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনন্দিত। তিনি আরো বলেন, ঐ উপজেলার উন্নয়নের জনয আমি সব কিছু করব, কারণ বাংলাদেশের এমন কোন জায়গা নেই উন্নয়ন হচ্ছে না, যে দিকেই থাকাবেন দেখবেন উন্নয়ন আর উন্নয়ন।

 

মন্ত্রী আরোও বলেন, স্বাধীনতার পরাজিত শক্তি এখনও আমাদের দেশে রয়ে গেছে তারা আড়ালে থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, দেশের উন্নয়ম হোক তারা চায় না।

 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ ১ আসনের সাংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ প্রমুখ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca