1. admin@haworbarta.com : admin :
এলো ঈদ -মুফতি আল আমিন ইসলাম সরকার যুক্তিবাদী- হাওড় বার্তা - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

এলো ঈদ -মুফতি আল আমিন ইসলাম সরকার যুক্তিবাদী- হাওড় বার্তা

মুফতি আল আমিন ইসলাম সরকার যুক্তিবাদী
  • প্রকাশ সোমবার, ১০ মে, ২০২১
  • ৩৩৮ বার পড়া হয়েছে

দীর্ঘ সিয়াম সাধনার পরে
এলো ঈদ
মুমিনের দ্বারে দ্বারে –
খুশির জোয়ারে ভাসছে মুসলিম
সারা দুনিয়া জুড়ে।

করোনা মহামারিতে
দুঃখ-কান্না বেদনা বিভোর
যখন এই পৃথিবী-
তবও যেন থেমে নেই
ঈদের আনন্দ উৎসব
মুখরিত ভূবন সুবাসিত আজ
চারিপাশ আনন্দে বিভোর।

ঈদ মোবারক ঈদ মোবারক
ধ্বনিতে মুখরিত পরিবেশ
শান্তির বার্তা নিয়ে-
ঐক্য ও সম্প্রীতি নিয়ে
এলো ঈদ।

ধনী-গরীব- সুখী-দুঃখী
কষ্ট জর্জরিত শ্রমজীবী
মানু্ষের মুখে হাসি ফুটাতে
আলোর বার্তা নিয়ে
এলো ঈদ।

সব শ্রেণীর মানুষের
ভেদাভেদ ভুলে দিতে
অসাম্য দূর করতে
জীবন রাঙাতে খুশির বার্তা নিয়ে
এলো ঈদ।

হিংসা বিদ্বেষ মিটিয়ে দিতে
সবার সুখে হাসতে
কাঁদতে সবার দুঃখে
ক্ষুধার্ত মানুষের মুখে
খাবার দিতে তুলে
এলো ঈদ।

সবার গায়ে
নতুন কাপড় পড়িয়ে দিতে
ধনী-গরীব, রাজা-প্রজা
সবাইকে এক সারিতে
দাড় করিয়ে দিতে
ভালবাসা ও ভ্রাতৃত্বের বন্ধনে
জড়িয়ে দিতে-
আগামীর সুন্দর দেশ, জাতি
শান্তির সমাজ গড়তে
এলো ঈদ।

 

(রচনা::- ২৪-০৫-২০ ইং)

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca