শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বিদায়ী সংবর্ধনায় সিক্ত জেল সুপার মঈন উদ্দিনদীর্ঘদিনের মেঘ-বৃষ্টির পর তাহিরপুরে ঝলমলে রোদ, স্বস্তি ফিরেছে জনজীবনেঅপপ্রচারের প্রতিবাদে সরব গোবিন্দগঞ্জ কলেজ শিক্ষকরাতাহিরপুরে জুলাই-আগস্ট স্মরণে ১১ দলের শোভাযাত্রাতারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভছাতক-দোয়ারাবাজারে নৌ পুলিশের অভিযানে ২১ ড্রেজার জব্দ, আটক ৯নাসিরনগরে প্রথমবার কৃষকদের জন্য মিনি কোল্ড স্টোরেজশান্তিগঞ্জে তিন দিন ধরে নিখোঁজ শিশু মারুফ, কাঁদছে পরিবারটাঙ্গুয়ার হাওরে সব ধরনের হাউসবোট ও পর্যটকবাহী নৌযান চলাচলে নিষেধাজ্ঞাদৌলতপুর বিদ্যালয়ে সাবেক চেয়ারম্যানকে সংবর্ধনা

চৌহালীতে বঙ্গবন্ধু ১০০ ধান কর্তনের উদ্বোধন!

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ বুধবার, ১৮ মে, ২০২২
  • ১০৮ বার পড়া হয়েছে

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি। 

সিরাজগঞ্জের চৌহালীতে আজ বুধবার সকালে উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে খাষকাউলিয়া ইউনিয়নে বঙ্গবন্ধু ১০০ জাতের ধান কর্তনের উদ্বোধন করা হয়েছে।

কর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ মোবারক আলী, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার, চৌহালী; মোহাম্মদ আলী, লিয়াকত আলী, মোঃ শরীফুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা/কর্মচারীগণ।

এদিকে কৃষক ওসমান আলী জানান, এক বিঘা জমিতে কৃষি বিভাগের সহযোগিতায় বঙ্গবন্ধু ১০০ ধান টি আবাদ করেছিলেন, ফলন ভাল, বিঘায় ২২ মন ধান পেয়েছেন তিনি খুশি।

এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার ও কৃষিবিদ মোঃ জেরিন আহমেদ জানান যে, স্বপ্নের ধান বঙ্গবন্ধু ধান ১০০ একটি প্রিমিয়াম কোয়ালিটির ধান। ব্রি ধান১০০ এ আধুনিক উফশী ধানের সকল বৈশিষ্ট্য বিদ্যমান। এছাড়া অঙ্গজ অবস্থায় গাছের আকার ও আকৃতি ব্রি ধান৭৪ এর মতো। এ জাতের ডিগপাতা খাড়া, প্রশস্ত ও লম্বা, পতার রং সবুজ। পূর্ণ বয়স্ক গাছের গড় উচ্চতা ১০১ সেমি.। জাতটির গড় জীবনকাল ১৪৮ দিন।

১০০০টি পুষ্ট ধানের ওজন গড়ে ১৬.৭ গ্রাম। চালের আকার আকৃতি মাঝারি চিকন এবং রং সাদা। জিংকের পরিমাণ ২৫.৭ মি.গ্রাম/কেজি এবং দানায় অ্যামাইলোজের পরিমাণ শতকরা ২৬.৮ ভাগ। এছাড়া প্রোটিনের পরিমাণ শতকরা ৭.৮ ভাগ এবং ভাত ঝরঝরে।

আগামী বছরে এ উপজেলায় শতাধিক জমিতে বঙ্গবন্ধু ১০০ ধান চাষের জন্য বিনামূল্যে বিতরণ করা হবে এমনটাই সাংবাদিকদের জানান কর্মকর্তারা৷

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281