শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন

জামালগঞ্জে নারী সহিংসতা প্রতিরোধে মতবিনিময় সভা

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

তৌহিদ চৌধুরী প্রদীপ

জামালগঞ্জ (সুনামগঞ্জ)  প্রতিনিধি : সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় কন্যা শিশু নির্যাতন, হয়রানি ও নারী সহিংসতা প্রতিরোধ, মশক নিধন এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রানী মোদক। সভায় বিষয়ভিত্তিক আলোচনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিনহাজুল ইসলাম, জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলী, জামালগঞ্জ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজল চন্দ্র সাহা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মো. আব্দুল বাতেন, উপজেলা কৃষি কর্মকর্তা সুমন কুমার সাহা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পীযূষ কান্তি মজুমদার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ আজগার আলী, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা খালেদ আহমদ এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আম্বিয়া আহমেদ।

এ ছাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মো. শফিকুর রহমান, যুগ্ম আহ্বায়ক আ. মালিক ও আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক শাহ মো. শাহজাহান, সদর ইউপি চেয়ারম্যান মো. কামাল হোসেন, সাচনাবাজার ইউপি চেয়ারম্যান মো. মাসুক মিয়া, ভীমখালী ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান তালুকদার, জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভূষণ চক্রবর্তী, জামালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ, সাধারণ সম্পাদক আব্দুল্লা আল মামুনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, কন্যা শিশুরা সমাজের গুরুত্বপূর্ণ সম্পদ এবং ভবিষ্যতের নেতৃত্বের অংশ। তাদের নিরাপত্তা, শিক্ষা ও মর্যাদা নিশ্চিত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সমন্বিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে মশক নিধনে জনসচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281