শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
তাহিরপুরে ১০০ পিস ইয়াবাসহ আব্দুস সাত্তার আটকছাতকে রেলের জমিতে পশুর হাট, ৭ দিনের মধ্যে স্থাপনা সরানোর নোটিশসুনামগঞ্জে একদিনে ২৬০০ বৃক্ষরোপণ ও বিতরণচাঁদা দাবি ও হয়রানিমূলক মামলার অভিযোগ শরীফ উদ্দিনের, সুষ্ঠু তদন্তের দাবিএলজি এম্বাসেডর হলেন শ্যামনগরের হাবিবুল্লাহ মামুনহিজলা-মুলাদী সড়ক এখন মৃত্যুফাঁদ! কাদায় ডুবা ট্রাক, ফেরত গেলো শত যাত্রীর টিকেটনাসিরনগরে মাদক সেবনের অভিযোগে কবিরাজসহ ৯ জনের কারাদণ্ডসাংবাদিককে হেনস্তার অভিযোগ, গোলাপগঞ্জে ওসির সঙ্গে কর্মরত সাংবাদিকদের বৈঠকগোলাপগঞ্জে সিনিয়র সাংবাদিককে হেনস্তা-হুমকির অভিযোগ, থানায় জিডিযুব উদ্যোক্তা উন্নয়নে ব্র্যাক প্রকল্পের সমাপনী সভা

তাহিরপুরে ১০০ পিস ইয়াবাসহ আব্দুস সাত্তার আটক

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

মেরাজ বিন আশকর: তাহিরপুর প্রতিনিধি

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লেদারবন্দ আনন্দবাজার এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আব্দুস সাত্তার নামে ৪৮ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

বুধবার ১৯ আগস্ট লেদারবন্দ আনন্দবাজার এলাকায় মাদকবিরোধী কার্যক্রম পরিচালনার সময় তাকে আটক করেন স্থানীয় মাদক নির্মূল কমিটির সদস্যরা।

আটক আব্দুস সাত্তার উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নের বিন্নারবন্দ গ্রামের আব্দুর রশিদের ছেলে।

মাদক নির্মূল কমিটির সদস্যদের দাবি, আটকের সময় আব্দুস সাত্তারের সঙ্গে থাকা একটি ছাতার ভেতরে লুকানো অবস্থায় ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পরে আটক ব্যক্তি ও উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রফিকুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়।

পুলিশ জানায়, ১০০ পিস ইয়াবাসহ আটক আব্দুস সাত্তারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে তাকে তাহিরপুর থানায় সোপর্দ করা হয়েছে।

এদিকে, সীমান্তবর্তী এলাকায় মাদকের বিস্তার রোধে নিয়মিত মাদকবিরোধী অভিযান আরও জোরদারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281