শনিবার, ০৯ মে ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জাউয়াবাজারে দুই পক্ষের সংঘর্ষে এমপি সহ অর্ধশতাধিক আহতধানের ন্যায্য মূল্য নিশ্চিতে সরকারের উদ্যোগ- এমপি কামরুলসাইপ্রাস যুবদলের নতুন কমিটি গঠন: সভাপতি ইমরান, সাধারণ সম্পাদক মিল্লাত, সাংগঠনিক সম্পাদক রেদ্বওয়ানছাতকে দুর্ধর্ষ ডাকাতি ২৪ ঘণ্টায় পুলিশের জালে দুই ডাকাতএক রাতেই নিঃস্ব খামারি হুশিয়ার আলীসাংবাদিক রাজীব দাসের বাড়িতে চুরিখলা ডুবে, সড়কে শুকাচ্ছেন কৃষকের ধানবিলুপ্তির পথে পাহাড়ি ছন ও ছনের তৈরী ঘরধর্মপাশা উপজেলা জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ায় খেলোয়াড়দের সংবর্ধনা।হযরত মোহাম্মদ (সা.) কটুক্তির প্রতিবাদে বিশ্বনাথে আল-ইসলাহ’র বিক্ষোভ মিছিল।

দোয়ারাবাজারে কুড়িয়ে পাওয়া শিশুটির পরিবারের সন্ধান দিন

হাওড় বার্তা ডেস্ক
  • আপডেট মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১
  • ২৫৩ বার পড়া হয়েছে

দোয়ারাবাজারে কুড়িয়ে পাওয়া শিশুটির পরিবারের সন্ধান দিতে সকলের প্রতি আহবান জানিয়েছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) দেব দুলাল ধর। “ওসি দোয়ারাবাজার” নামের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আইডিতে কুড়িয়ে পাওয়া শিশুটির ছবিসহ পোষ্ট করে তিনি এ আহবান জানান।

জানা যায়, সোমবার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে দোয়ারাবাজার উপজেলা কমপ্লেক্স’র সামনে ১১ বছর বয়সী অজ্ঞাতনামা শিশুটিকে কুড়িয়ে পেয়ে থানায় নিয়ে আসেন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএ বারী ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলাম। এসময় শিশুটি গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। যে কারণে তার নাম ঠিকানা জানা সম্ভব হয়নি।

শিশুটি দোয়ারাবাজার থানার তত্ত্বাবধানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা আছে। শিশুটির পরিচয় পেলে দোয়ারাবাজার থানা (০১৩২০১২০৯২০), সমাজসেবা অফিসার (০১৭১১৯৫৫৯৯৫) অথবা সদর ইউপি চেয়ারম্যান’র (০১৭১১৩০৯২৯২) মোবাইল ফোনে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন থানার ওসি।

সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ পেতে ক্লিক করুন।
দৈনিক হাওড় বার্তা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281