1. admin@haworbarta.com : admin :
দ.সুনামগঞ্জ উপজেলা যুব দল নেতা ইসলাম উদ্দিন আর নেই-জানাযা,দাফন সম্পন্ন-হাওড় বার্তা - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

দ.সুনামগঞ্জ উপজেলা যুব দল নেতা ইসলাম উদ্দিন আর নেই-জানাযা,দাফন সম্পন্ন-হাওড় বার্তা

জাহাঙ্গীর আলম চৌধুরী
  • প্রকাশ বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১
  • ৫৬৪ বার পড়া হয়েছে

হাওড় বার্তা

দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা যুবদল নেতা ইসলাম উদ্দিন আর নেই। ইন্নালিল্লাহি——-রাজিউন।

২৮ এপ্রিল রোজ বুধবার দুপুর ১ ঘটিকার সময় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুরণ করেন তিনি। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল (৩৫) বছর।

রাত ৭:৩০ঘটিকায় দামোধরতপী গ্রামের দক্ষিণের মাঠে মরহুমের জানাযার নামাজ শেষে গ্রামের পঞ্চায়েতি কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়েছে।

জানাযায়, দক্ষিন সুনামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফারুক আহমদ, পূর্বপাগলা ইউনিয়ন বিএনপির সভাপতি ইরান উদ্দিন, প্রবিন মুরব্বি মফজ্জুল আলী, আকবর আলী, সাবেক মেম্বার নয়ান মিয়া বেগ, আকিল আলী তালুকদার, আব্বাস আলী, পূর্ব পাগলা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা আতাউর রহমান, ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আবদাল মিয়া মেম্বার, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফয়জুল করিম, আওয়ামীলীগ নেতা মনির মিয়া, উপজেলা বিএনপি নেতা আওলাদ হোসেন, উপজেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, উপজেলা সেচ্ছাসেবলীগের সহ সভাপতি এমএ কাসেম চৌধুরী, সিলেট এমসি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক ভিপি এড: আতাউল হোসেন, ইউপি সদস্য এহিয়া আহমদ সুমন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য সাংবাদিক জাহাঙ্গীর আলম চৌধুরী, ইউনিয়ন বিএনপি নেতা নুর উদ্দিন, আছকির মিয়া, স্থানীয় ডি’এম’সি যুব সমাজ কল্যাণ সংস্থার রাসেল আহমদ, ওবায়দুল হক মিলন, আলমগীর আলম চৌধুরী, সবুজ মিয়া, শাজাহান মিয়া, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক নেতা রাজন আহমদ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় মুরব্বিগন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত কয়েক দিন ধরে হার্টের সমস্যায় ভুগছিলেন তিনি। বুধবার সকালে হঠাৎ করে তার বুকে ব্যাথা শুরু হলে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

মৃত্যু কালে, মা, ৩ ভাই, ২ বোন, ১ ছেলে, ১ মেয়ে ও স্ত্রী সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।

এদিকে, উপজেলা যুবদল নেতা ইসলাম উদ্দিন এর মৃত্যুতে শোক ও শোকাহত পরিবারের প্রতি গভির সমবেদনা জানিয়েছেন দক্ষিন সুনামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফারুক আহমদ। বিবৃতিতে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন তিনি।##

 

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca