1. admin@haworbarta.com : admin :
নালিতাবাড়ীতে শিক্ষক রুহুল আমীনের প্রয়াণে শোক - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

নালিতাবাড়ীতে শিক্ষক রুহুল আমীনের প্রয়াণে শোক

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ রবিবার, ৩১ মে, ২০২৬
  • ১৭৩ বার পড়া হয়েছে

নালিতাবাড়ি প্রতিনিধিঃ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার আন্ধারুপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. রুহুল আমীন (বিএসসি) আর নেই। শনিবার রাত ১২টার দিকে ময়মনসিংহ শহরের একটি ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে ব্রেন টিউমারে আক্রান্ত ছিলেন এবং চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মরহুমের ঘনিষ্ঠ বন্ধু আবু রায়হান রতন তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

শিক্ষকতা পেশায় নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি মো. রুহুল আমীন বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তিনি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-সহ বিভিন্ন সামাজিক সংগঠনের স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

তাঁর মৃত্যুতে আন্ধারুপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং স্থানীয় বাসিন্দাদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca