1. admin@haworbarta.com : admin :
রাজস্থলীতে ভ্যাসকিন নিতে নারী পুরুষের স্বতস্ফুট অংশগ্রহণ - Haworbarta
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পৈন্দা গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুর রশীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ➤ সুনামগঞ্জ সদর প্রেসক্লাবের যাত্রা শুরু, নেতৃত্বে আলাউর-শহীদুল-মিজানুর ➤ নারী শিক্ষা ও কর্মসংস্থান নিয়ে ইরা’র প্রতিবেদন ডিসিকে হস্তান্তর ➤ গোলাপগঞ্জে ইয়াবা ও নগদ অর্থ সহ যুবক গ্রেপ্তার ➤ গোলাপগঞ্জে ইয়াবা ও নগদ অর্থ সহ যুবক গ্রেপ্তার ➤ সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল  ➤ SSTU- এর সিলেট বিভাগীয় শিক্ষার্থী সমিতির নেতৃত্বে জাকারিয়া-আশরাফ ➤ এবি পার্টির জগন্নাথপুর আহ্বায়ক হলেন আনোয়ার মিয়া ➤ জগন্নাথপুরে সাত ভাই রেস্টুরেন্টের আনুষ্ঠানিক যাত্রা শুরু ➤ ছাতকে ছমরুমিয়া-মদরিছ মাস্টার ট্রাস্টের মেধাবৃত্তি পরীক্ষায় অনুষ্ঠিত 

রাজস্থলীতে ভ্যাসকিন নিতে নারী পুরুষের স্বতস্ফুট অংশগ্রহণ

চাইথোয়াইমং মাৱমা
  • প্রকাশ সোমবার, ২৩ আগস্ট, ২০২১
  • ৩৮৪ বার পড়া হয়েছে

রাঙামাটি জেলা প্রতিনিধি

রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলায় কোভিড-১৯ ভ্যাকসিন নিতে নারী পুরুষের স্বতস্ফুট অংশগ্রহণে জমায়েত দেখা গেছে।

রবিবার (২২আগস্ট) সকালে রাজস্থলী উপজেলা সদর হাসপাতালে সরেজমিনে গিয়ে এমন চিত্র দেখা যায়।

এখানে অনেকেই মানছেনা স্বাস্থ্যবিধি। টিকা নিতে আসা নারী পুরুষ পৃথক পৃথক লাইনে দাঁড়িয়ে আগ্রহের সহিত ভ্যাকসিন নিচ্ছে। তবে টিকা নিতে সাড়া মিলছে অনেকের। ভয়-ভীতি ও আতংক কমে গেছে টিকা গ্রহীতাদের মধ্যে। সচেতন হয়ে সবাই টিকা নিচ্ছে।

টিকা গ্রহীতারা বলেন, যেহেতু এ রোগ সহজে পৃথিবী থেকে যাবে না। তাই আগে ভাগে টিকা গ্রহণ করাটাই বুদ্ধিমানের কাজ বলে অামরা মনে করি। তাই টিকা নিচ্ছি এবং পরিবারে প্রাপ্ত বয়স্ক এলাকার সবাইকে টিকা নিতে আগ্রহ প্রকাশ করছি। যে ভাবে লাইন দেখছি তাতে রাজস্থলী,বাঙালহালিয়া,ইসলামপুর, শফিপুর গাইন্দ্যা, চুশাক পাড়া, ঘিলামুখ সহ টিকার জনপ্রিয়তা বেড়ে গেছে। পাহাড়ি বাঙালি সবাই সমান ভাবে লাইনে দাঁড়িয়ে টিকা নিতে দেখা গেছে।

টিকা নিতে আসা ঘিলামুখের রতি মহন তনচংগ্যা জানান, খুব সকালে টিকা নিতে এসেছি, এখন বেলা অাড়াই টা টিকা দিতে পেরেছি। অনেক মানুষের প্রচুর ভিড়। মানুষের মধ্যে টিকা নেওয়ার আগ্রহ বেড়েছে যার জন্য প্রচুর ভিড় হয়েছে। বাঙালহালিয়ার মহসিন জানান, বর্তমান সরকার কোভিট ১৯ প্রতিরোধে যে ভূমিকা রেখেছেন তা অত্যান্ত প্রশংসনিয়। সরকারের নির্দেশনা মেনে যদি অামরা চলি তাহলে এ মহামারি থেকে রক্ষা হবে ইনশোঅাল্লাহ।

রাজস্থলী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুইহলাঅং মারমা বলেন, এই পর্যন্ত পর্যাপ্ত পরিমান টিকা প্রদান করা হয়েছে।
যদি কেউ রেজিষ্ট্রেশন না করে তাহলে দ্রুত রেজিষ্ট্রেশন করে টিকা গ্রহনের জন্য বিনীত অনুরোধ করা হয়।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca