1. admin@haworbarta.com : admin :
শাল্লায় বাঁধ রক্ষায় চেষ্টায় স্বেচ্ছাসেবক!  - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

শাল্লায় বাঁধ রক্ষায় চেষ্টায় স্বেচ্ছাসেবক! 

কামরুল ইসলাম
  • প্রকাশ বুধবার, ৬ এপ্রিল, ২০২২
  • ৬১ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি:- সুনামগঞ্জের শাল্লা উপজেলার বাহাড়া ইউনিয়নের খল্লি গ্রামের উত্তরপাশে ছায়ার হাওর উপ-প্রকল্পের আওতায় নির্মাণ করা ৯০ নম্বর পিআইসির বাঁধে ধস নেমেছে। বাঁধের নিচ দিয়ে বুধবার (৬ এপ্রিল) দুপুরে হঠাৎ পানি ঢুকতে শুরু করেছে। খবর পেয়ে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে হাজারো মানুষ ছুটে এসে স্বেচ্ছাশ্রমে বাঁধে মাটি ফেলেন সাধারণ মানুষ থেকে শুরু করে গ্রামের নারী ও শিশু শিক্ষার্থীরা। হাজারো মানুষের প্রাণপণ চেষ্টায় কোনো রকমে বাঁধটি টিকে রয়েছে।

তবে কৃষকরা বলছেন, এই বাঁধ বৃষ্টি হলে আর রক্ষা করা যাবে না। ছায়ার হাওরে তিনটি জেলার হাজার হাজার হেক্টর বোরো জমি রয়েছে। দুর্বল ওই বাঁধের কারণে হুমকির মুখে পড়েছে প্রায় ২০ হাজার হেক্টর জমির বোরো ধান।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তালেব বলেন, আমরা কাজ করছি। আপাতত কোনো ঝুঁকি নেই। মাটি কাটার জন্য এক্সভেটর মেশিন আনা হচ্ছে বলে তিনি জানান।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca