বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন

হিজলায় ডাকাতির অভিযোগে আটক, টলার-জাল পুড়িয়ে দিল জনতা

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

হিজলা (বরিশাল) প্রতিনিধি: বরিশালের হিজলা উপজেলার বড় জালিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে ডাকাতির প্রস্তুতির অভিযোগে কয়েকজনকে আটক করেছে স্থানীয় জনতা। এ সময় ঘটনাস্থলে থাকা একটি টলার ও মাছ ধরার জাল-সরঞ্জাম আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি ওই এলাকায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে কয়েকজনকে আটক করেন এলাকাবাসী। আটক ব্যক্তিদের মধ্যে আসন্ন ইউপি নির্বাচনে ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থীও রয়েছেন বলে স্থানীয়দের দাবি। তবে এ বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মধ্যে জনপ্রতিনিধি প্রার্থীদের অতীত কর্মকাণ্ড, স্বচ্ছতা ও সততা নিয়ে আলোচনা চলছে। তাদের দাবি, জনপ্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে প্রার্থীর ব্যক্তিগত সততা ও জনসম্পৃক্ততাকে গুরুত্ব দেওয়া প্রয়োজন।

এলাকাবাসী আরও বলেন, ভোটারদের কাছে সরকারি বরাদ্দের অর্থ ব্যবস্থাপনা, দুর্নীতি প্রতিরোধ এবং ক্ষমতার অপব্যবহার বন্ধে প্রার্থীদের সুস্পষ্ট অঙ্গীকার থাকা জরুরি।

তবে ডাকাতির প্রস্তুতির অভিযোগে আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা বা ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বক্তব্য পাওয়া গেলে বিষয়টি আরও স্পষ্ট হবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281