1. admin@haworbarta.com : admin :
স্পিকারকে রিসিভ করতে গিয়ে হামলার অভিযোগ, বিচার দাবি - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

স্পিকারকে রিসিভ করতে গিয়ে হামলার অভিযোগ, বিচার দাবি

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ রবিবার, ৩১ মে, ২০২৬
  • ৮৮ বার পড়া হয়েছে

ভোলার তজুমদ্দিন উপজেলার মুচিবাড়ির কোনায় মাননীয় স্পিকারকে রিসিভ করতে গিয়ে হামলার শিকার হওয়ার অভিযোগ তুলেছেন স্থানীয় যুবক মীর মোহাম্মদ রুবেল। এ ঘটনায় তিনি স্পিকার বরাবর লিখিত আবেদন জমা দিয়ে সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

আবেদনে উল্লেখ করা হয়, গত ২৯ মে স্পিকারকে স্বাগত জানানোর সময় আব্দুল গফুরের সমর্থকদের ওপর আওয়ামী লীগের কিছু নেতাকর্মী অতর্কিত হামলা চালায়। এতে মীর মোহাম্মদ রুবেল ও জাফর গুরুতর আহত হন। এছাড়াও কয়েকজন আহত হওয়ার পাশাপাশি এলাকায় আতঙ্ক ও উত্তেজনার সৃষ্টি হয়।

লিখিত আবেদনে রুবেল অভিযোগ করেন, শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।

এ বিষয়ে তিনি বলেন, “গণতান্ত্রিক দেশে প্রত্যেক নাগরিকের মত প্রকাশ ও রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের অধিকার রয়েছে। হামলার মাধ্যমে সেই অধিকার ক্ষুণ্ন করা হয়েছে। তাই ঘটনার নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করা জরুরি।”

আবেদনে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করে এলাকায় শান্তি ও স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca