

মেরাজ বিন আশকর: তাহিরপুর প্রতিনিধি
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লেদারবন্দ আনন্দবাজার এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আব্দুস সাত্তার নামে ৪৮ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
বুধবার ১৯ আগস্ট লেদারবন্দ আনন্দবাজার এলাকায় মাদকবিরোধী কার্যক্রম পরিচালনার সময় তাকে আটক করেন স্থানীয় মাদক নির্মূল কমিটির সদস্যরা।
আটক আব্দুস সাত্তার উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নের বিন্নারবন্দ গ্রামের আব্দুর রশিদের ছেলে।
মাদক নির্মূল কমিটির সদস্যদের দাবি, আটকের সময় আব্দুস সাত্তারের সঙ্গে থাকা একটি ছাতার ভেতরে লুকানো অবস্থায় ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পরে আটক ব্যক্তি ও উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রফিকুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়।
পুলিশ জানায়, ১০০ পিস ইয়াবাসহ আটক আব্দুস সাত্তারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে তাকে তাহিরপুর থানায় সোপর্দ করা হয়েছে।
এদিকে, সীমান্তবর্তী এলাকায় মাদকের বিস্তার রোধে নিয়মিত মাদকবিরোধী অভিযান আরও জোরদারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক : আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
নিউজ রুম ও বিজ্ঞাপন: 01647-834303 বার্তা বাণিজ্যিক কার্যলয়:- শান্তিগঞ্জ বাজার, সুনামগঞ্জ, সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com

