1. admin@haworbarta.com : admin :
গোলাপগঞ্জে ইয়াবা ও নগদ অর্থ সহ যুবক গ্রেপ্তার - Haworbarta
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ গোলাপগঞ্জে ইয়াবা ও নগদ অর্থ সহ যুবক গ্রেপ্তার ➤ গোলাপগঞ্জে ইয়াবা ও নগদ অর্থ সহ যুবক গ্রেপ্তার ➤ সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল  ➤ SSTU- এর সিলেট বিভাগীয় শিক্ষার্থী সমিতির  ঘোষণা নেতৃত্বে জাকারিয়া-আশরাফ ➤ এবি পার্টির জগন্নাথপুর আহ্বায়ক হলেন আনোয়ার মিয়া ➤ জগন্নাথপুরে সাত ভাই রেস্টুরেন্টের আনুষ্ঠানিক যাত্রা শুরু ➤ ছাতকে ছমরুমিয়া-মদরিছ মাস্টার ট্রাস্টের মেধাবৃত্তি পরীক্ষায় অনুষ্ঠিত  ➤ শান্তিগঞ্জের দরগাপাশায় দুই কেন্দ্রে মেধা যাচাই পরীক্ষা, অংশ নিল ৭০০ শিক্ষার্থী ➤ ছাতকে কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী প্রকৌশলীর ➤ মোহনপুরে চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে জনতার মুখোমুখি টকশো

গোলাপগঞ্জে ইয়াবা ও নগদ অর্থ সহ যুবক গ্রেপ্তার

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

আব্দুল্লাহ আল মাসুদ গোলাপগঞ্জ প্রতিনিধি:

সিলেটের গোলাপগঞ্জে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ২২ হাজার ৩০০ টাকাসহ রাসেল আহমদ (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।

রোববার (২২ নভেম্বর) বিকেল আনুমানিক ৫টা ৪৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ পৌরসভার রণকেলী উত্তর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, এসআই (নিরস্ত্র) সুমন কুমার দাসের নেতৃত্বে এএসআই (নিরস্ত্র) মো. সাইফুল ইসলামসহ পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় রাসেল আহমদের কাছ থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২৪ হাজার টাকা। এ ছাড়া মাদক বিক্রির নগদ ২২ হাজার ৩০০ টাকাও জব্দ করা হয়।

গ্রেপ্তার রাসেল আহমদ গোলাপগঞ্জ উপজেলার রণকেলী গ্রামের নানু মিয়ার ছেলে।

গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ছবেদ আলী জানান, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca