1. admin@haworbarta.com : admin :
কুষ্টিয়া সিআরপি ফ্লাওয়ার মিলে ভোক্তা অধিকারের অভিযান: উৎপাদন বন্ধ রাখার নির্দেশ-হাওড় বার্তা - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ

কুষ্টিয়া সিআরপি ফ্লাওয়ার মিলে ভোক্তা অধিকারের অভিযান: উৎপাদন বন্ধ রাখার নির্দেশ-হাওড় বার্তা

কে এম শাহীন রেজা
  • প্রকাশ শুক্রবার, ১৮ জুন, ২০২১
  • ৩৫৯ বার পড়া হয়েছে

কুষ্টিয়া জেলা প্রতিনিধি।।

কুষ্টিয়ায় পচা গম মিশিয়ে আটা-ময়দা উৎপাদনের অভিযোগে সিআরপি ফ্লাওয়ার মিলে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার দুপুর ১টায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক কাজী রকিবুল হাসানের নেতৃত্বে শহরের বড়ষ্টেশন রোড সিআরপি ফ্লাওয়ার মিলে অভিযান চালিয়ে পচা গম মিল এলাকা থেকে না সরানো পর্যন্ত আটা-ময়দা উৎপাদন বন্ধ রাখার নির্দেশ দেন।

আমদানী করা পচা গম মিশিয়ে কুষ্টিয়ায় উৎপাদন হচ্ছে আটা-ময়দা। চকচকে মোড়কে চমকপ্রদক বিজ্ঞাপনে যা বিক্রি হচ্ছে সেরা আটা-ময়দা হিসেবে। তবে মিল মালিক চিত্ত রঞ্জন পাল কর্তৃপক্ষকে বলেন, বৃষ্টিতে ভিজে কিছু গম পচে গেলেও তা ব্যবহার হচ্ছে না উৎপাদনে। তবে পচা গমের দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে মিল এলাকায়। কুষ্টিয়া শহরের স্টেশন রোডের এই ফ্লাওয়ার মিল থেকে এখন বিকট গন্ধ ছড়াচ্ছে। মিলের গোড়াউনে এবং বাইরে ঢেকে রাখা স্তুপের অনেক গমই পচে গেছে। ইনটেক পয়েন্ট দিয়ে তা চলে যাচ্ছে অটোমেটিক মিলে। এই পচা গম মিশিয়ে তৈরি করা আটা, ময়দা, সুজি ও ভূষি চকচকে মোড়কে বাজারজাত হচ্ছে।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন দি কুষ্টিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর পরিচালক হারুন অর রশিদ। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুষ্টিয়া এর সহকারী পরিচালক কাজী রকিবুল ইসলাম পরিদর্শন করে ব্যবস্থা নেয়ার কথা বলেছেন। দ্রুত ব্যবস্থা না নেয়া হলে পচা গম ব্যবহার হয়ে যাবে বলে আশঙ্কা করছেন স্থানীয় ব্যবসায়ীরা। এদিকে তথ্য সূত্রে জানা যায়, উক্ত প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে উৎপাদন বন্ধ করে দিয়েছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca