1. admin@haworbarta.com : admin :
কক্সবাজার জেলা অনলাইন প্রেস ক্লাবের আত্মপ্রকাশ আহ্বায়ক শাহীন, সদস্য সচিব নেজাম-হাওড় বার্তা - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ

কক্সবাজার জেলা অনলাইন প্রেস ক্লাবের আত্মপ্রকাশ আহ্বায়ক শাহীন, সদস্য সচিব নেজাম-হাওড় বার্তা

নুরুল বশর
  • প্রকাশ শনিবার, ১৯ জুন, ২০২১
  • ৩০১ বার পড়া হয়েছে

কক্সবাজার থেকে —

বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত, সর্ববৃহৎ শরণার্থী শিবিরসহ বিভিন্ন কারণে আন্তর্জাতিক পরিমণ্ডলে দিনদিন বাড়ছে কক্সবাজার জেলার গুরুত্ব। দেশের অন্যতম এ পর্যটন জেলাকে আরো বেশি তুলে ধরতে প্রতিনিয়ত কাজ করছেন মেধাবী ও বিচক্ষণ সাংবাদিকরা।

এরই প্রেক্ষিতে জেলার সাংবাদিকদের স্বার্থ ও অধিকার সুরক্ষায় আত্মপ্রকাশ করেছে কক্সবাজার জেলা অনলাইন প্রেস ক্লাব।

বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন নিজস্ব কার্যালয়ে এক সাধারণ সভায় এ সংগঠনের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটির আহ্বায়ক করা হয়েছে ডেইলি বাংলাদেশ’র জেলা প্রতিনিধি ও লন্ডন ভিত্তিক ভিজুয়াল প্রোগ্রাম চ্যানেল এনএল২৪’র বিশেষ প্রতিনিধি এইচএম ফরিদুল আলম শাহীনকে। এছাড়া সদস্য সচিব করা হয়েছে ওয়ান নিউজ ডটকম ডট বিডি’র মো. নেজাম উদ্দিনকে।

এ আহ্বায়ক কমিটি আগামী ৩০ দিনের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে বলে সভায় সর্বসম্মতিতে সিদ্ধান্ত নেয়া হয়।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca