1. admin@haworbarta.com : admin :
নাসিরপুর বাজারের রাস্তা সংস্কারের কাজ উদ্বোধন-হাওড় বার্তা - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ

নাসিরপুর বাজারের রাস্তা সংস্কারের কাজ উদ্বোধন-হাওড় বার্তা

সুজিত কুমার চক্রবর্তী
  • প্রকাশ শনিবার, ১৯ জুন, ২০২১
  • ২৮১ বার পড়া হয়েছে

(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ

নাসিরনগর উপজেলা সদর ইউনিয়নের নাছিরপুর বাজারের ভেঙ্গে যাওয়া রাস্তা সংস্কারের কাজ উদ্বোধন করা হয়।

আজ ১৯ জুন শনিবার নাসিরনগর উপজেলার নাছিরপুর বাজার থেকে ব্রীজ পর্যন্ত ভেঙ্গে যাওয়া রাস্তা সংস্কারের কাজ ব্রাহ্মণবাড়িয়া -১ (সাংসদ) বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম এম পি মহোদয়ের সার্বিক সহযোগিতায় উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহম্মদ উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ও প্রেস ক্লাব সভাপতি সুজিত কুমার চক্রবর্তী, উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক অরুণ ভট্টাচার্য, উপ সহকারি প্রকৌশলী মোঃ ইছাক মিয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তপন রায় চৌধুরী, নারায়ন ভট্টাচার্য, মোঃ জানু মিয়া (মেম্বার), নাছিরপুর বাজার কমিটির সদস্যগণসহ এলাকার সর্বস্তরের জনসাধারণ। উক্ত রাস্তাটি ভাটি এলাকাসহ বিভিন্ন ইউনিয়নের জনসাধারণ চলাচলের একমাত্র মাধ্যম ছিল। রাস্তার বিভিন্ন অংশ ভেঙ্গে যাওয়া এলাকার সর্বস্তরের জনসাধারণ চলাচলের অনেক অসুবিধা পোহাতে হয়েছে। নাসিরপুর বাজার থেকে নাছিরপুর ব্রীজ পর্যন্ত ৪ লক্ষ টাকা ব্যয়ে এডিপি প্রকল্পের মাধ্যমে রাস্তাটি সংস্কার করা হচ্ছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca