1. admin@haworbarta.com : admin :
সৎপুর কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা ছালিক আহমদ,র ইন্তেকাল-হওড় বার্তা - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ

সৎপুর কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা ছালিক আহমদ,র ইন্তেকাল-হওড় বার্তা

এম.ইব্রাহীম বিন আশ্রাফী
  • প্রকাশ বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১
  • ৩৫৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ

প্রাচীনতম দ্বিনীবিদ্যাপীঠ সৎপুর দারুল হাদীস কামিল মাদরাসা’র স্বনামধন্য উপাধ্যক্ষ পশ্চিম সিলেটের হাদিস জগতের উজ্জ্বল নক্ষত্র শায়খুল হাদীস হযরত আল্লামা ছালিক আহমদ (৫৩) ভুরকি হুজুর’র ইন্তেকাল করেছেন।

আজ বৃহস্পতিবার ২৪ জুন সকাল। ৭.৩০ ঘটিকায় সিলেট নগরীর জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্তায় মৃত্যু বরণ করেন, মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৫৩ বছর।

তাঁর ইন্তেকালে জাতি একজন বিজ্ঞ মুহাদ্দিসকে চিরতরে হারালো, ছাত্রগণ হারালেন তাদের প্রিয় হাদীস শরিফের শায়েখকে, দারুল কিরাত হারালো একনিষ্ঠ একজন কুরআন শরীফের খাদিমকে।
আল্লাহ মুহাদ্দিস ছাহেবকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন, উনার শোকসন্তপ্ত পরিবার-পরিজনকে সবরে জামিল দান করুন, আমিন।

মরহুমের জানাযার নামাজ আজ বিকাল ৫ টা ৩০ মিনিটের সময় ভূরকী হাবিবিয়া হাফিজিয়া দাখিল মাদরাসার মাঠে অনুষ্ঠিত হবে।
এতে সবার উপস্থিতি ও দু’আ কামনা করছি।

মাওলানা ছালিক আহমদ (৫৩) ভুরকি হুজুর সিলেটের বিশ্বনাথ উপজেলার ১নং লামাকাজী ইউনিয়নের ভুরকি গ্রামের বাসিন্দা ও স্হানীয় সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার উপাধ্যক্ষ ছিলেন এবং ভুরকি গ্রামের মরহুম পীর আবুল লেইছ সাবের বড় ছেলে। দুই ভাই দুই বোনের মধ্যে সবার বড় ছিলেন তিনি।
মৃত্যুকালে স্ত্রী ও তিন ছেলে, তিন মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার আরবী প্রভাষক মাওলানা আব্দুল বাসিত ও মরহুমের ভাতিজা মো. আহমদুল্লাহ আল মামুন।

উল্লেখ্য: গত ২২ জুন মঙ্গলবার নিউমোনিয়ায় রোগে আক্রান্ত হয়ে মাওলানা ছালিক আহমদ ভুরকি হুজুর সিলেট নগরীর রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca