1. admin@haworbarta.com : admin :
শান্তিগঞ্জে বিয়ের প্রলোভনে কিশোরী কে ধর্ষণ, আটক যুবক!  - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ জগন্নাথপুরে নারীসহ দুই মানবপাচারকারী গ্রেপ্তার ➤ হাওর নদী রক্ষা আন্দোলন মধ্যনগরের নেতৃত্বে হিল্লোল-বিদ্যা মিয়া ➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা

শান্তিগঞ্জে বিয়ের প্রলোভনে কিশোরী কে ধর্ষণ, আটক যুবক! 

হাওড় বার্তা ডেস্কঃ
  • প্রকাশ বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৩০ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় বিয়ের প্রলোভনে এক কিশোরীকে (২২) ধর্ষণের অভিযোগে সোহাগ মিয়া (২৮) নামে এক যুবককে আটক করেছে শান্তিগঞ্জ থানা পুলিশ।

বুধবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ভুক্তভোগী ওই কিশোরী বাদী হয়ে শান্তিগঞ্জ উপজেলার ডুংরিয়া (নোয়াগাঁও) গ্রামের নুর উদ্দিনের ছেলে সোহাগ মিয়ার বিরুদ্ধে শান্তিগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করলে মামলা আমলে নিয়ে সোহাগ মিয়াকে আটক করে থানা পুলিশ। এদিকে বুধবার দুপুরে ওই কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত সোহাগ মিয়ার সঙ্গে একই গ্রামের ওই কিশোরীর ৪ বছর ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল। প্রেমের সম্পর্কের সুবাদে অভিযুক্ত সোহাগ মিয়া বিয়ের আশ্বাস দিয়ে দীর্ঘদিন ধরে কিশোরীর সঙ্গে দৈহিক মেলামেশা করতে থাকেন। সর্বশেষ গত ১৯ আগস্ট রাত ১১ টায় ওই কিশোরীর বসতঘরে ঢুকে অভিযুক্ত সোহাগ মিয়া বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করেন।

অভিযোগে আরও বলা হয়, এর আগেও কিশোরীকে একাধিকবার ধর্ষণ করেছেন সোহাগ। সম্প্রতি সোহাগ মিয়া অন্যত্র বিয়ের প্রস্তুতি নিলে কিশোরী তাকে বিয়ে করার জন্য চাপ দেয়। এতে অভিযুক্ত যুবক প্রেমের সম্পর্কের কথা অস্বীকার করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা শান্তিগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক আবু বকর বাকী বলেন, অভিযোগের ভিত্তিতে সোহাগ মিয়াকে আটক করে আদালতে চালান দেওয়া হয়েছে এবং ওই কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোক্তাদির হোসেন মামলার সত্যতা নিশ্চিত করেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca