বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন

বিশ্বনাথে গণফোরামের নতুন আহবায়ক কমিটি গঠন

মোঃ আবুল কাশেম
  • প্রকাশ রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১
  • ১৭১ বার পড়া হয়েছে

বিশ্বনাথ সিলেট প্রতিনিধি

সিলেটের বিশ্বনাথ উপজেলা গণফোরামের নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১১ সেপ্টেম্বর) সিলেটে অনুষ্ঠিত গণফোরামের বিভাগীয় মতবিনিময় সভায় এ কমিটি গঠন করা হয়।

রোববার উপজেলা গণফোরামের প্রতিষ্ঠাতা সদস্য সচিব তরিকুল ইসলাম শামীমকে আহবায়ক ও সাবেক যুগ্ম আহবায়ক নজরুল ইসলামকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট উপজেলা গণফোরামের নতুন আহবায়ক কমিটির অনুমোধন দেন জেলা গণফোরামের আহবায়ক অ্যাডভোকেট আনছার খান।

কমিটির অন্যান্যরা হলেন- যুগ্ম আহবায়ক মতিউর রহমান, মো. নুরুজ্জামান, বাছিত খান, সাব্বির আহমদ, যুগ্ম সচিব আতিকুর রহমান হিরা, হাবিবুর রহমান, সদস্য মিজানুর রহমান, সোহেল আহমদ, নূর উদ্দিন আহমদ, রুবেল মিয়া, জিলু মিয়া, সেলিম আহমদ, নেফুর মিয়া, সেবুল মিয়া, এনাম মিয়া, সাইফুর রহমান, বাছির আহমদ, আছকন্দর আলী, তারেক হাসান।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281