1. admin@haworbarta.com : admin :
বিশ্বনাথে মাদ্রাসা ছাত্রী বিষপান করে আত্মহত্যা - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ নাসিরনগরে লুট হওয়া মোবাইলে হত্যার রহস্য উদঘাটন ➤ জগন্নাথপুরে নারীসহ দুই মানবপাচারকারী গ্রেপ্তার ➤ হাওর নদী রক্ষা আন্দোলন মধ্যনগরের নেতৃত্বে হিল্লোল-বিদ্যা মিয়া ➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময়

বিশ্বনাথে মাদ্রাসা ছাত্রী বিষপান করে আত্মহত্যা

মোঃ আবুল কাশেম
  • প্রকাশ শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১
  • ১৫৪ বার পড়া হয়েছে

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি 

সিলেটের বিশ্বনাথে অষ্টম শ্রেণির এক মাদ্রাসার ছাত্রী বিষপান করে আত্মহত্যা করেছে বলে জানা গেছে।

শুক্রবার(২৪ সেপ্টেম্বর) রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।

মৃত ছাত্রীর নাম নোহা (১৬)। সে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের ভাটপাড়া বাদে কাবিলপুর গ্রামের অটোরিকশা চালক আবদুল মানিকের মেয়ে এবং স্থানীয় তেলিকোনা আলিম মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রী বলে জানা গেছে।

জানা যায়, বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় পরিবারের সদস্যদের অগোচরে ফসলি জমির কীটনাশক পান করে সে।

বিষয়টি জানতে পেরে পরিবারের লোকজন দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান। তবে তার বিষপানের সঠিক কারণ জানতে পারেননি পরিবারের কেউ।

নোহার বাবা আবদুল মানিক সাংবাদিকদের বলেন, ঘটনার সময় আমি বাড়িতে ছিলাম না।

পরে এসে জানতে পারি আমার মেয়ে নোহা কীটনাশক খেয়েছে। কেন সে এমনটি করেছে, তা আমরা কেউ বুঝে উঠতে পারছি না বলে তিনি জানান।

এ বিষয়ে কথা হলে পুলিশ স্টেশনের অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহের ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca