1. admin@haworbarta.com : admin :
সিলেটে সুমনসহ ৯ সাইবার সন্ত্রাসীর বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ নাসিরনগরে লুট হওয়া মোবাইলে হত্যার রহস্য উদঘাটন ➤ জগন্নাথপুরে নারীসহ দুই মানবপাচারকারী গ্রেপ্তার ➤ হাওর নদী রক্ষা আন্দোলন মধ্যনগরের নেতৃত্বে হিল্লোল-বিদ্যা মিয়া ➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময়

সিলেটে সুমনসহ ৯ সাইবার সন্ত্রাসীর বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা

জয়নাল আহমদ
  • প্রকাশ মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১
  • ২৩৪ বার পড়া হয়েছে

সিলেট ব্যুরো প্রধান 

সিলেটে চিহ্নত সন্ত্রাসী প্রতারক সুমন সহ ৯ সাইবার সন্ত্রাসীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর সদস্য ও র‍ুর‍্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) এর সদস্য মোঃ রায়হান হোসেন বাদী হয়ে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সিলেটের সাইবার টাইব্যুনালে এ মামলা করেন। আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য এসএমপি’র শাহপরান (রহ) থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দিয়েছেন।

মামলায় অভিযুক্তরা হলেন-সিলেটের গোয়াইনঘাট থানাধীন জাফলং গুচ্ছগ্রাম মোহাম্মপুর এলাকার মুহিবুর রহমানের পুত্র ও সিলেট নগরের শাহী ঈদগাহ এলাকার বর্তমান ভাড়াটিয়া জাকির হোসেন সুমন ওরফে উড়াইক্কা সুমন ওরফে বুঙ্গাড়ী সুমন, এসএমপির শাহপরান (রহ.) থানার উত্তর বালুচর আল ইসলাহ ১১০-এর আওলাদ আলীর পুত্র মোহন আহমদ, একই শাহপরাণ থানাধীন খরাদিপাড়া আনন্দ ৮/এ এলাকার রফিকুল হাসান বাচ্চুর স্ত্রী সৈয়দা কবিরুন নেছা ও ৩১৮ রংমহল টাওয়ার (৩য় তলা) বন্দর বাজার সিলেট এর ব্যবসায়ী আবুল হাসনাত, আব্দুল্লাহ সালমান, আবু তালহা তোফায়েল,ইকরামুল হক জাবের, এহসান উল্লাহ ও আব্দুল্লাহ মাহফুজ।

মামলায় অভিযোগ করা হয়, ১নং আসামী জাকির হোসেন সুমন ও ২নং আসামী মোহন আহমদ ভুয়া সাংবাদিক ও সাইবার সন্ত্রাসী। অভিযুক্তরা ‘সীমান্তের আহ্বান’ নামে একটি অনুমোদিত অনলাইন পোর্টাল এর সাংবাদিক পরিচয় সাইবার সন্ত্রাস চালিয়ে যাচ্ছে। বিভিন্ন অপরাধমূলক, বেআইনী ও সমাজবেিরাধী কর্মকান্ড করে দাপিয়ে বেড়াচ্ছে। অভিযুক্ত জাকির হোসেন সুমন ও অভিযুক্ত মোহনের প্ররোচনায় অভিযুক্ত সৈয়দা কবিরুন নেছা ফেইসবুক লাইভের মাধ্যমে সাংবাদিক রায়হান হোসেনের বিরুদ্ধে মিথ্যা ভিত্তিহীন ও চরম মানহানিকর বক্তব্য প্রচার করে।

আপত্তিকর এই লাইভে সাংবাদিক রায়হান হোসেনের ছবি ও নাম পদবি ব্যবহার করে তার বিরুদ্ধে নানা অপবাদমূলক তথ্য রটায়। অভিযুক্ত জাকির হোসেন সুমন ও অভিযুক্ত মোহন ‘সীমান্তের আহ্বান’ নামের অনলাইন পোর্টাল ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভাইরাল করে দেয়।

বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মুহাম্মদ তাজ উদ্দিন বলেন, অভিযুক্তরাা পরস্পর যোগসাজসে মিথ্যা ভিত্তিহীন মানহানিকর তথ্য প্রকাশ ও ফেইসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর বিভিন্ন ধারায় অপরাধ করেছে। সিলেটের সাইবার ট্রাইব্যুনালের বিচারক আবুল কাশেম মামলার গ্রহণযোগ্যতা শুনানী শেষে মামলাটি তদন্ত করে রিপোর্ট প্রদানের জন্য এসএমপি’র শাহপরান (রহ) থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।

সিলেটের সাইবার ট্রাইব্যুনালের সেরেস্তা শাখা মামলার সত্যতা নিশ্চিত করেছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca