1. admin@haworbarta.com : admin :
নবগঠিত যুবদলের আহবায়ক কমিটির নেতৃবৃন্দ কে প্রবাসী যুবদলের শুভেচ্ছা - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

নবগঠিত যুবদলের আহবায়ক কমিটির নেতৃবৃন্দ কে প্রবাসী যুবদলের শুভেচ্ছা

মোখলেসুর রহমান অভি
  • প্রকাশ বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১
  • ২৫৩ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক 

গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার ফেরত পাওয়ার দাবীকে গণমুখী করার লক্ষ্যে কসবা-আখাউড়া উপজেলা ও পৌর যুবদলের আন্দোলন মুখী ও মেধাবী সংগঠকদের দিয়ে আহ্বায়ক কমিটি করায় আখাউড়া উপজেলা প্রবাসী যুবদলের পক্ষ থেকে-অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সন্ধ্যায় আল জুবাইলে একটি হলরুমে আখাউড়া উপজেলা প্রবাসী যুবদলের আহবায়ক রাজিবুল ইসলাম রাজিব এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল জুবাইল প্রাদেশিক বিএনপি সভাপতি আবুল খায়ের, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আল জুবাইল প্রাদেশিক বিএনপির সাধারন সম্পাদক হেলাল উদ্দিন ভূঁইয়া।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় বিএনপির সহ সভাপতি জসিম উদ্দিন শামীম, সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শোয়াইব বিন আহমেদ সোহেল,সভায় কসবা আখাউড়া উপজেলা ও পৌর যুবদলের নবগঠিত আহবায়ক কমিটির সম্মানিত নেতৃবৃন্দকে স্বাগত ও অভিনন্দন জানিয়ে বক্তব্য আল জুবাইল প্রাদেশিক বিএনপির উপদেষ্টা মোবারক হোসেন তামেন, আল জুবাইল প্রাদেশিক বিএনপির সহ সভাপতি আবু সুফিয়ান, আল জুবাইল প্রাদেশিক বিএনপির সহ সভাপতি ডালিম খান, আল জুবাইল প্রাদেশিক বিএনপির যুগ্ম সম্পাদক জহির আহমেদ, আখাউড়া উপজেলা প্রবাসী যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ মানিক,সৌদি আরবস্থ আখাউড়া উপজেলা প্রবাসী যুবদলের সাংগঠনিক সম্পাদক সুহেল নুর প্রমুখ।বাংলাদেশ থেকে টেলিফোনে বক্তব্য রাখেন আখাউড়া উপজেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব ডাঃ খোরশেদ আলম ভূঁইয়া।

প্রধান অতিথির আবুল খায়ের বলেন- সকল ভেদাভেদ ভুলে গিয়ে সবাইকে ঐক্য বদ্ধ ভাবে কাজ করতে হবে।
প্রধান বক্তা হেলাল উদ্দিন ভূঁইয়া বলেন- বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমান এর নির্দেশে যুবদলের কমিটি করা হয় বিভাগীয় সাংগঠনিক টিমের সুপারিশ ক্রমে কেন্দ্রীয় যুবদল যাচাই-বাছাই করে জেলা, উপজেলা ও পৌর যুবদলের আহবায়ক কমিটি বা পুর্নাঙ্গ কমিটি অনুমোদন করেন। এখানে জেলা বা উপজেলা বা কোন ব্যাক্তির এখতিয়ার নেই হস্তক্ষেপ করার। তবে আখাউড়া- কসবা উপজেলা ও পৌর যুবদলে আহবায়ক কমিটি ঘোষনা দেওয়ায় পর কিছু লোক ভুঁইয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব কবির আহমেদ ভূঁইয়া এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর একান্ত সচিব ইঞ্জিনিয়ার আব্দুর রহমান সানি ভূঁইয়ার দিকে আঙ্গুল তোলার চেষ্টা করেন যা মোটেও দলের জন্য কল্যান কর নয়।

তিনি আরও বলেন – গনতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার ফেরত পাওয়ার আসুন সবাই শিশা ডালা প্রাচীরের অটুট থেকে কাজ করি।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca