

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আসন্ন ২নং পাটলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে বিশিষ্ট সমাজসেবক এম. এ মতিন-কে দেখতে চান স্থানীয় সাধারণ মানুষ ও তৃণমূলের নেতাকর্মীরা। দুর্নীতি, অনিয়ম, সন্ত্রাস ও মাদকমুক্ত একটি আধুনিক, আদর্শ এবং ডিজিটাল ইউনিয়ন গড়ার প্রত্যয় নিয়ে তিনি মাঠে কাজ শুরু করেছেন।
আসন্ন নির্বাচনকে সামনে রেখে এলাকায় ব্যাপক জনসংযোগ ও প্রচার-প্রচারণা চলছে। এরই ধারাবাহিকতায় ইউনিয়নবাসী ও দলীয় নেতাকর্মীদের মাঝে তাকে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
এম. এ মতিন ইউনিয়নের সাধারণ মানুষের দোয়া ও সমর্থন প্রত্যাশা করে বলেন, “দুর্নীতি, অনিয়ম, সন্ত্রাস, মাদক ও অন্যায়-অত্যাচার প্রতিরোধপূর্বক পাটলী ইউনিয়নকে একটি মডেল ও জনকল্যাণমুখী ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। আমি জনগণের সেবক হয়ে তাদের পাশে থাকতে চাই।”
এদিকে জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো: হারুন মিয়া এবং সদস্য কয়েছ আহমেদসহ স্থানীয় নেতৃবৃন্দ জানান, পাটলী ইউনিয়নের সার্বিক উন্নয়ন, শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে এম. এ মতিনের মতো একজন সৎ, যোগ্য ও কর্মঠ নেতৃত্বের বিকল্প নেই। তারা আশা প্রকাশ করেন, আসন্ন নির্বাচনে ইউনিয়নের সর্বস্তরের জনগণ এম. এ মতিনকে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত করে ইউনিয়নের উন্নয়নের পথ সুগম করবেন।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক : আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
ব্যবস্থাপনা সম্পাদক : এডভোকেট সুজন দেওয়ান
নিউজ রুম ও বিজ্ঞাপন: 01647-834303 বার্তা বাণিজ্যিক কার্যলয়:- শান্তিগঞ্জ বাজার, সুনামগঞ্জ, সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com

