

শহীদুল ইসলাম রেদুয়ান : সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এম এ কয়ছর আহমদের নির্দেশনায় ওয়ার্ড কমিটি গঠন এবং তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করার লক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বিএনপি নেতা আব্দুর সত্তারের সভাপতিত্বে ও যুবদল নেতা নাসির উদ্দীন মামুনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও শান্তিগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদপ্রত্যাশী আনসার উদ্দিন।
এছাড়া পূর্ব পাগলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এবাদুর রহমান এবাদ, উপজেলা বিএনপি নেতা তাজিম উদ্দিন, যুবদল নেতা সিজিল আহমদ রনি, পূর্ব পাগলা ইউনিয়ন যুবদলের সভাপতি কবির আহমদ, সাধারণ সম্পাদক হাবিব আহমদ, লোকমান হোসাইন, জামিল হক, নুনু মিয়া ও ছাত্রদল নেতা সজিব, মেহরাজ, সুলতান , মিলন আহমদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় ওয়ার্ড কমিটি গঠনের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম জোরদার, নেতাকর্মীদের ঐক্য এবং তৃণমূলে বিএনপিকে আরও শক্তিশালী করার বিষয়ে বক্তরা আলোচনা করেন।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক : আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
ব্যবস্থাপনা সম্পাদক : এডভোকেট সুজন দেওয়ান
নিউজ রুম ও বিজ্ঞাপন: 01647-834303 বার্তা বাণিজ্যিক কার্যলয়:- শান্তিগঞ্জ বাজার, সুনামগঞ্জ, সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com

